News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার, খুনের অভিযোগ বাপের বাড়ির সদস্যদের
Image

গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার, খুনের অভিযোগ বাপের বাড়ির সদস্যদের

আগরতলা, ২৭ নভেম্বর : রাজধানী আগরতলা শহর সংলগ্ন সুভাষনগর অটো স্ট্যান্ড এলাকায় এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। মৃতার স্বামীর বাড়ির লোকজনদের অভিযোগ সে ফাঁসিতে আত্মহত্যা করেছে। পক্ষান্তরে মৃতার বাপের বাড়ির লোকজনদের অভিযোগ তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে লঙ্কাকাণ্ড ঘটে আইজিএম হাসপাতালে। মৃত গৃহবধুর নাম অর্পিতা ঘোষ। মৃতার স্বামীর নাম অভিজিৎ সাহা। বাড়ি সুভাষ নগর অটো স্ট্যান্ড সংলগ্ন এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত গৃহবধুর বাপের বাড়ির লোকজনদের অভিযোগ তাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। এমনকি এ ধরনের অভিযোগ এনে মৃতার স্বামীকে মারধর করা হয়েছে বলেও অভিযোগ।

অভিযোগের এখানেই শেষ নয়, মৃতার ভাসুর তার ওপর নির্যাতন চালাতো বলেও অভিযোগ উঠেছে। এ বিষয়ে জানতে চাওয়া হলে মৃতার স্বামী অভিজিৎ সাহা জানান তাদের পরিবারে কোন ধরনের ঝামেলা ছিল না। মৃত্যুর কিছুক্ষণ আগেও তার স্ত্রী নাকি দোকানে এসে তাকে পান খাওয়ার জন্য পান দিয়ে গেছে। কিছুক্ষণ পর থেকে তার বৌদিকে নাকি তাকে খুঁজে পাচ্ছিল না। তখনই খোঁজাখুঁজি করতে গিয়ে দেখা যায় রান্না ঘরের দরজা বন্ধ। রান্না ঘরের দরজা ভিতর থেকে বন্ধ করে গৃহবধূর ফাঁসিতে আত্মহত্যা করেছে বলে অভিযোগ মৃতার স্বামীর।

কিন্তু এধরনের অভিযোগ মানতে নারাজ মৃতার বাপের বাড়ির লোকজনরা। দেহটি উদ্ধার করে আইজিএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। হাসপাতালে মৃতার বাপের বাড়ির লোক ও আত্মীয়-স্বজনরা তার স্বামীকে মারধর করেছে বলে জানা গেছে। পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে।

Releated Posts

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজনগরে রক্তদান ও বস্ত্রদান কর্মসূচি

আগরতলা, ৮ সেপ্টেম্বর: জশনে জুলুছ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজনগর বাইতুল আমান জামে মসজিদ কমিটির উদ্যোগে রক্তদান ও বস্ত্রদান…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

ধলাই নদীর ভাঙনে নদীগর্ভে বহু কৃষিজমি, উদাসীনতার অভিযোগ জলসম্পদ দপ্তরের বিরুদ্ধে

আগরতলা, ৮ সেপ্টেম্বর: কমলপুর শহর সংলগ্ন ধলাই নদীর তীরে অবস্থিত হালহুলী দশমী ঘাট এলাকায় নদী ভাঙনের ফলে একের…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

শান্তিরবাজারে দুই বোলেরোর মুখোমুখি সংঘর্ষ, অল্পেতে রক্ষা দুই চালকের

শান্তিরবাজার, ৮ সেপ্টেম্বর: অতিরিক্ত গতির বলি হতে হতে অল্পের জন্য রক্ষা পেল দুই প্রাণ। শান্তিরবাজারের আইসক্রিম ফ্যাক্টরি সংলগ্ন…

ByByReshmi Debnath Sep 8, 2026

বিজেপি-বিরোধী ভোট বিভাজনের লক্ষ্যে জোটের খেলা: আশিস কুমার সাহার

আগরতলা, ৭ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে তিপ্রা মথা ও বিজেপির রাজনৈতিক সমঝোতা নিয়ে মথা সুপ্রিমোর…

ByByReshmi Debnath Sep 7, 2026
Scroll to Top