News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সোনামুড়ায় পুলিশ–বিএসএফের যৌথ অভিযানে মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার ৫৮ বোতল এসকফ সিরাপ
Image

সোনামুড়ায় পুলিশ–বিএসএফের যৌথ অভিযানে মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার ৫৮ বোতল এসকফ সিরাপ

আগরতলা, ২৬ নভেম্বর: সোনামুড়া থানার পুলিশ ও ৮১ নম্বর ব্যাটালিয়নের বিএসএফ-এর যৌথ অভিযানে ধরা পড়ল এক মাদক কারবারি। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে এই যৌথ অভিযান চালানো হয়। অভিযানে আটক হয় এনসি নগর এলাকার বাসিন্দা শাহিনুর ইসলাম।
অভিযুক্তের কাছ থেকে ৫৮টি ‘এসকফ’ কফ সিরাপ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসছে বলেও সূত্রের দাবি।
পুলিশ আধিকারিকরা জানান, তদন্তের অগ্রগতির ভিত্তিতে এই চক্রের সঙ্গে যুক্ত আরও ব্যক্তিদের গ্রেপ্তার করা হবে। মাদকবিরোধী অভিযানে সক্রিয় ভূমিকা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন পুলিশ আধিকারিক।

Releated Posts

নির্বাচনী ময়দানে মনোনয়নের ঢল, জমা পড়ল ১০,৯৫৮ মনোনয়নপত্র, চূড়ান্ত প্রার্থী ১০৯৩৬

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন নির্বাচনকে ঘিরে ত্রিপুরায় রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার…

ByByReshmi Debnath Sep 8, 2026

আগামী ৩-৪ বছরের মধ্যে বিদ্যালয় ছুটের হার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে ত্রিপুরা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন, সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে মৌলিক সাক্ষরতা শক্তিশালী করার…

ByByReshmi Debnath Sep 8, 2026

রাজ্যের প্রতিটি জেলা হাসপাতালে সান্ধ্যকালীন বহির্বিভাগে চিকিৎসা পরিষেবা চালু

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে উন্নত স্বাস্থ্য…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

সরকারের পারফরম্যান্স মাইনাস জিরো, বিজেপিকে কড়া আক্রমণ মানিক সরকারের

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্য সরকারের পারফরম্যান্সকে ‘মাইনাস জিরো’ বলে কটাক্ষ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম নেতা মানিক সরকার।…

ByByTaniya Chakraborty Sep 8, 2026
Scroll to Top