News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ধর্মনগর জেলা কংগ্রেস ভবনে অগ্নিসংযোগের চেষ্টা, অভিযোগের আঙুল বিজেপির দিকে
Image

ধর্মনগর জেলা কংগ্রেস ভবনে অগ্নিসংযোগের চেষ্টা, অভিযোগের আঙুল বিজেপির দিকে

ধর্মনগর, ২৬ নভেম্বর: উত্তর ত্রিপুরার ধর্মনগর জেলা কংগ্রেস ভবনে মঙ্গলবার রাতে অগ্নিসংযোগের চেষ্টা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে শহরজুড়ে। সূত্রের খবর, রাত আনুমানিক সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে অজ্ঞাত দুষ্কৃতীরা শতবর্ষ প্রাচীন এই ভবনে আগুন লাগানোর চেষ্টা করে। তবে দ্রুত ধর্মনগর অগ্নি নির্বাপক দপ্তরের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায় এবং অল্পের জন্য রক্ষা পায় ভবনটি।

আজ সকালেই খবর পেয়ে কংগ্রেস কর্মীরা ভবনে ছুটে এসে দেখেন—মাটিতে পোড়া জাতীয় পতাকা, ভাঙাচোরা চেয়ার-টেবিল এবং ঘরের ভেতরে আগুন ধরানোর চেষ্টার একাধিক চিহ্ন। ভবনের সামনে রাখা কিছু ভাঙা পতাকাও জ্বালিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ।

জেলা কংগ্রেস সভাপতি দিগ্বিজয় চক্রবর্তী এক সাক্ষাৎকারে সরাসরি বিজেপি কর্মীদের বিরুদ্ধে অগ্নিসংযোগের চেষ্টা করার অভিযোগ তোলেন। তিনি এই ঘটনাকে ‘কুৎসিত রাজনৈতিক প্রতিহিংসা’ বলে অভিহিত করেন এবং তীব্র নিন্দা জানান। তাঁর বক্তব্য, “বিজেপি যতই অপপ্রয়াস চালাক, কংগ্রেস কর্মীরা পিছিয়ে যাবে না। প্রয়োজনে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।”

ঘটনার প্রতিবাদে আজ দুপুর ১২টা নাগাদ ধর্মনগর জেলা কংগ্রেস ভবনের সামনে পথ অবরোধ করে প্রতিবাদ জানানো হয়। পরে একটি মিছিল শহর পরিক্রমা করে। এরপর দলীয় নেতারা ধর্মনগর আরক্ষা দপ্তরে গিয়ে একটি এফআইআর দায়ের করেন।

Releated Posts

স্বশাসিত জেলা পরিষদ বামফ্রন্টের ধারাবাহিক লড়াইয়ের ফল: মানিক সরকার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: ত্রিপুরার উপজাতি অধ্যুষিত এলাকার স্বশাসিত জেলা পরিষদ গড়ে ওঠার পেছনে বামফ্রন্ট সরকারের ধারাবাহিক আন্দোলন ও লড়াইয়ের…

ByByReshmi Debnath Sep 10, 2026

ব্রিকস শীর্ষ সম্মেলনের জন্য পুরোপুরি প্রস্তুত ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর(আইএএনএস) : আগামী সপ্তাহান্তে নয়াদিল্লিতে দু’দিনের ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Sep 10, 2026

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে বড়সড় এগিয়ে মথা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ১১৪৮ আসনে

আগরতলা, ১০ সেপ্টেম্বর : আসন্ন ত্রিপুরা ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন ২০২৬-কে ঘিরে বড়সড় সাফল্যের দাবি করল তিপ্রা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top