News Flash

  • Home
  • Uncategorized
  • প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবীতে রাজ্যের প্রত্যেক জেলায় কংগ্রেসের বিক্ষোভ ৫ই

প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবীতে রাজ্যের প্রত্যেক জেলায় কংগ্রেসের বিক্ষোভ ৫ই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ জানুয়ারী৷৷ বিমুদ্রাকারণ ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদত্যাগের দাবিতে প্রদেশ কংগ্রেস

সোমবার সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেস সহ-সভাপতি আইনজীবী পিযুষ কান্তি বিশ্বাস দলের এই কর্মসূচীর বিষয়ে জানিয়েছেন৷ ছবি নিজস্ব৷
সোমবার সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেস সহ-সভাপতি আইনজীবী পিযুষ কান্তি বিশ্বাস দলের এই কর্মসূচীর বিষয়ে জানিয়েছেন৷ ছবি নিজস্ব৷

আগামী ৫ জানুয়ারী রাজ্যের সমস্ত জেলা সদরে বিক্ষোভ প্রদর্শন করবে৷ তাছাড়া, আগামী ৮ জানুয়ারী প্রদেশ মহিলা কংগ্রেসের নেতৃত্বে মহিলারা হাতে থালা নিয়ে আরবিআই এবং সারা রাজ্যের বিভিন্ন ব্যাঙ্কের সামনে বিক্ষোভ প্রদর্শন করবে৷ সোমবার সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেস সহ-সভাপতি আইনজীবী পিযুষ কান্তি বিশ্বাস দলের এই কর্মসূচীর বিষয়ে জানিয়েছেন৷ তিনি আরো জানান, ৫ ও ৮ জানুয়ারী কর্মসূচী পালন করার পর শুরু হবে গ্রাম অভিযান৷ যতদিন পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পদত্যাগ করছেন ততদিন প্রদেশ কংগ্রেসের তরফে এধরনের আন্দোলন কর্মসূচী চলবে বলে পিযুষবাবু জানিয়েছেন৷
এদিন তিনি বলেন, কালো টাকা উদ্ধার কিংবা দূর্নীতি দমন নয়, সপ্তম বেতন কমিশনের ঘোষণা অনুসারে কেন্দ্রীয় সরকারী কর্মচারী এবং পেনশনার্সদের বেতনভাতা মিটিয়ে দিতে ভাড়ারে টান পড়েছে৷ সরকারের কোষাগারে যে পরিমান অর্থ রয়েছে তাতে সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী বেতনভাতা মিটিয়ে দেওয়া সম্ভব নয়৷ তাছাড়া, আদানি-আম্বানিদের প্রচুর টাকা ঋণ মুকুব করে দিয়ে সরকারের কোষাগার অনেকটাই ফাঁকা৷ উপরন্তু, সামনেই বাজেট৷ এরই মধ্যে কোষাগার ফাঁকা মানেই বিরাট বিপদ৷ সমস্ত দিক ভেবেই জনগণের টাকা ব্যাঙ্কে একত্রিত করার ফন্দি এঁটেছেন প্রধানমন্ত্রী৷ পিযুষবাবু বলেন, ৮ নভেম্বরের পর থেকে এখন পর্যন্ত ১৬ লক্ষ ৭৪ হাজার কোটি টাকা ব্যাঙ্কে জমা পড়েছে৷ এর মধ্যে পুরনো ৫০০ এবং ১০০০ টাকার নোটে মোট জমা পড়েছে ১৪ লক্ষ ৫৪ হাজার কোটি টাকা৷ এখন টাকা তুলার উর্দ্ধসীমা ধার্য করে দিয়ে জনগণের সমস্ত টাকা আটকে দিয়েছেন প্রধানমন্ত্রী৷ কেউ টাকা তুলতে না পারলে সেই টাকা দিয়েই আপাতত সপ্তম বেতন কমিশনের সুপারিশ মোতাবেন কর্মচারী ও পেনশনার্সদের চাহিদা পূরণ করা হবে৷
পিযুষবাবু আরো বলেন, ৮ নভেম্বরের পর কত নগদ টাকা ব্যাঙ্কে জমা পড়েছে এবং কালো টাকা কিপরিমান উদ্ধার হয়েছে সমস্ত কিছু জানাতে হবে প্রধানমন্ত্রীকে৷ পিযুষবাবুর দাবি, কালো টাকা কখনোই নগদে থাকে না৷ সেটা হয়তো, ব্যাঙ্কে, নয় স্বর্ণালঙ্কার রূপে অথবা জায়গা-সম্পত্তির মাধ্যমে লুকিয়ে রাখা হয়৷ এদিন তিনি বলেন, কংগ্রেস সর্বভারতীয় সহ-সভাপতি রাহুল গান্ধি প্রধানমন্ত্রীর কাছে পাঁচটি প্রশ্ণ রেখেছেন যার উত্তর এখনো মিলেনি৷ তাই, সমস্ত প্রশ্ণের উত্তর এবং প্রধানমন্ত্রীর পদত্যাগ না করা পর্যন্ত প্রদেশ কংগ্রেস লাগাতর আন্দোলন জারি রাখবে৷
প্রসঙ্গত, একই ইস্যুতে খোয়াই, চড়িলাম সহ রাজ্যের বিভিন্ন জায়গায় সাংবাদিক সম্মেলনে আন্দোলন কর্মসূচী ঘোষণা দিয়েছেন কংগ্রেস নেতৃত্বরা৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top