News Flash

  • Home
  • Uncategorized
  • পাশের বালিশে স্ত্রীর মৃতদেহ উদ্ধার, খুনের অভিযোগে জেল হাজতে স্বামী
Image

পাশের বালিশে স্ত্রীর মৃতদেহ উদ্ধার, খুনের অভিযোগে জেল হাজতে স্বামী

lock-upনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ জানুয়ারী৷৷ স্ত্রীর অস্বাভাবিক মৃত্যু৷ স্বামীকে গ্রেপ্তার করল পুলিশ অবৈধ প্রণয়ের সাথে যুক্ত থেকে হত্যার অভিযোগে৷ পেশায় ম্যাকানিকেল ইঞ্জিনীয়ার স্বামী বর্তমানে জেল হাজতে৷ ঘটনা শহরের কুঞ্জবন কলোনীতে৷ নববর্ষের রাতে খাওয়া দাওয়ার পর স্বামী স্ত্রী ঘুমিয়ে পড়েছিলেন৷ সকালে স্বামী দেখতে পান স্ত্রীর নিথর দেহ পাশের বালিশে পড়ে রয়েছে৷ অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে প্রথমে তদন্ত শুরু করলেও মৃতার পক্ষে বাপের বাড়ির লোকজনের অভিযোগমূলে পুলিশ শ্মশান থেকেই গ্রেপ্তার করে নিয়ে গারদে পুড়েছে স্বামীকে৷ স্বামীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে অবৈধ প্রণয়ের জেরে স্ত্রীকে তরল কিছুর সাথে বিষ খাইয়ে হত্যা করা হয়েছে৷
পালাটানায় কর্মরত ম্যাকানিকেল ইঞ্জিনীয়ার পিন্টু দেবনাথের বাড়ি শহরের কুঞ্জবন এলাকায়৷ সাড়ে সাত বছর আগে বড়জলার মুনমুন দেবনাথের সাথে তার বিয়ে হয়৷ বর্তমানে তাদের একটি পুত্রসন্তানও রয়েছে৷ বর্ষশেষের রাতে কুঞ্জবনস্থিত বাড়িতে রাতের খাবারের পর পিন্টা ও মুনমুন ঘুমিয়ে পড়ে বলে জানায় অভিযুক্ত৷ অন্যঘরে ঘুমিয়ে ছিল পিন্টুর পুত্রসন্তান ও বেড়াতে আসা মুনমুনের মা৷ পিন্টুর বক্তব্য, পরদিন সকাল পাঁচটা নাগাদ তিনি মুনমুনকে ডাকেন৷ কোন সাড়া না পেয়ে মুনমুনের মাকে ঘুম থেকে তুলে ডেকে আনেন৷ কিছুক্ষণের মধ্যে তারা বুঝতে পারেন যে মুনমুন আর নেই৷ সঙ্গে সঙ্গেই চিৎকার চেচামেচি শুরু করলে আশেপাশের লোকজন ছুটে যায়৷ খবর দেওয়া হয় আত্মীয়দের৷ নববর্ষের সাতসকালে গৃহবধূর মৃত্যুর ঘটনার খবর ছড়িয়ে পড়তেই কুঞ্জবন কলোনী এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়৷ খবর দেওয়া হয় পুলিশকে৷ পুলিশ গৃয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে যায়৷
এদিকে, মৃতার বাপের বাড়ির লোকজন এই ঘটনার বিস্তারিত জানিয়ে পূর্ব আগরতলা মহিলা থানায় একটি মামলা দায়ের করেন৷ মামলার নম্বর ০২/১৭৷ মামলাটি হয়েছে ইউএস ৪৯৮(এ), ৩০২, ১০৯ আইপিসি মূলে৷ এই ধারা অনুযায়ী বলা হয়েছে মুনমুনকে যৌতুকের জন্য নির্যাতন করা হত৷ একই সঙ্গে অভিযোগে বলা হয়েছে, পিন্টু দেবনাথ এক যুবতীর সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত৷ এনিয়ে পারিবারিক অশান্তি চলছিল৷ পিন্টুর এই অবৈধ প্রণয়ের বিষয়ে মুনমুন জানতে পেরে প্রতিবাদ করায় তাকে পৃথিবী থেকে চিরতরে সরিয়ে দেওয়া হয়েছে৷ মৃতার বাপের বাড়ির লোকজনের অভিযোগ তরল পানীয়ের সাথে বিষ খাইয়ে খুন করা হয়েছে৷ এই অভিযোগ মূলেই পুলিশ রবিবার বিকালে শ্মশানঘাট থেকে অভিযুক্ত পিন্টুকে গ্রেপ্তার করেছে৷ সোমবার তাকে আদালতে সোপর্দ করা হয় এবং বিচারক তাকে চৌদ্দ দিনের জেল হাজতের নির্দেশ দিয়েছেন৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top