News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সেকেরকোট ব্রিজের কাছে রক্তাক্ত দেহ উদ্ধার, দুর্ঘটনা নাকি হত্যা, ধোঁয়াশা
Image

সেকেরকোট ব্রিজের কাছে রক্তাক্ত দেহ উদ্ধার, দুর্ঘটনা নাকি হত্যা, ধোঁয়াশা

আগরতলা, ২৫ নভেম্বর : রাতের অন্ধকারে সেকেরকোট ব্রিজের কাছে এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হওয়ায় এলাকাজুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি দুর্ঘটনা, নাকি পরিকল্পিত হত্যা তা নিয়ে রহস্য দানা বেঁধেছে। দমকলকর্মীরা তাঁকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে গিয়েছে।

গতকাল স্থানীয়রা রাস্তার ধারে ওই ব্যক্তি রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে দমকলবাহিনীকে খবর দিয়েছেন। খবর পেয়ে দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তির পরিচয় এখনও পাওয়া যায়নি। দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে এবং ঘটনার প্রকৃতি নির্ণয়ে তদন্ত শুরু করেছে বিশালগড় থানার পুলিশ।

Releated Posts

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গৃহীত, অতিরিক্ত দায়িত্ব পেলেন প্রহ্লাদ যোশী

নয়াদিল্লি, ২৫ জুলাই : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গ্রহণ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শনিবার রাষ্ট্রপতি…

ByBySandeep Biswas Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের নেতৃত্বে দেশের শিক্ষা ব্যবস্থায় নতুন দিশা এসেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৫ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের নেতৃত্বে দেশের শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন ও নতুন দিশা এসেছে বলে…

ByByNews Desk Jul 25, 2026

কেন্দ্রের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করল সিজেপি

নয়াদিল্লি, ২৫ জুলাই: কেন্দ্রীয় সরকারের সঙ্গে তৃতীয় দফার বৈঠকের পর আন্দোলন প্রত্যাহারের ঘোষণা করল ককরোচ জনতা পার্টি (সিজেপি)।…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

ডিজিপি অনুরাগ ধনকরের অস্বাভাবিক মৃত্যু: হাইকোর্টের বিচারপতির তত্ত্বাবধানে তদন্তের দাবি মানিক সরকারের

আগরতলা, ২৫ জুলাই: প্রাক্তন পুলিশ মহাপরিচালক (ডিজিপি) অনুরাগ ধনকরের আকস্মিক ও অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন…

ByByTaniya Chakraborty Jul 25, 2026
Scroll to Top