News Flash

  • Home
  • মুখ্য খবর
  • শিক্ষকের দাবিতে গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ ছাত্র ছাত্রীদের
Image

শিক্ষকের দাবিতে গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ ছাত্র ছাত্রীদের

আগরতলা, ২৫ নভেম্বর : শিক্ষক বদলির প্রতিবাদে বিশ্রামগঞ্জ বিদ্যাজ্যোতি স্কুলে ছাত্র-ছাত্রীরা গেটে তালাঝুলিয়ে বিক্ষোভ দেখিয়েছে। তাদের অভিযোগ, বিদ্যালয়ে পর্যাপ্ত শিক্ষক নেই। তার মধ্যে বিজ্ঞান বিষয় শিক্ষককে অন্যান্য স্কুলে বদলি করে দেওয়া হয়েছে। এরই প্রতিবাদে আজ সরব হয়েছে তাঁরা। এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে পুলিশ ও বিদ্যালয় পরির্দশক।

ছাত্র ছাত্রীদের অভিযোগ, একে শিক্ষক স্বল্পতা, তার ওপর বিষয় শিক্ষিকাকে অন্যত্র বদলি করে দেওয়া হয়েছে। বিদ্যালয়ে একজন মাত্র বিজ্ঞান শিক্ষিকা, তাকেও বদলি করে দেওয়া হয়েছে। তার বদলে যে শিক্ষক এখানে আসার কথা, তিনি এখনো আসেননি। তাতে তাদের পড়াশোনা বন্ধ হয়ে পড়ছে ছাত্রীরা।

তাদের দাবি, বিজ্ঞান শিক্ষককে বদলি করা যাবে না। কারণ, তাদের পড়াশুনোর ব্যাঘাত ঘটতে পারে। এরই প্রতিবাদে আজ বিদ্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ শুরু করেছে ছাত্র ছাত্রীরা।

এদিলে, খবর পেয়ে পুলিশ এবং বিদ্যালয়ের পরিদর্শক। তাঁরা ছাত্র ছাত্রীদের সাথে কথা বলেন এবং শিক্ষক বদলির বিষয়ে ছাত্র-ছাত্রীদের আশ্বস্ত করেন। ওই আশ্বাসের ভিত্তিতে পথ অবরোধ মুক্ত করে দেন ছাত্র-ছাত্রীরা।

Releated Posts

তেলিয়ামুড়া হাসপাতাল বিতর্কে সরব এমডিসি রাজেশ্বর দেববর্মা, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি

আগরতলা, ১০ জুন: তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। হাসপাতাল পরিদর্শনের…

ByByReshmi Debnath Jun 10, 2026

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় মোহনপুরে বিশেষ পূজার্চনায় মন্ত্রী রতন লাল নাথ

আগরতলা, ১০ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ১২ বছরের জনকল্যাণমুখী ও উন্নয়নমূলক কার্যকাল উপলক্ষে তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে…

ByByReshmi Debnath Jun 10, 2026

৫০ লক্ষ টাকার কফ সিরাপ উদ্ধার, গ্রেফতার ট্রাক চালক

ধর্মনগর, ১০ জুন: মাদক পাচারের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল পুলিশ। অসম-ত্রিপুরা সীমান্তের চুড়াইবাড়ি চেকপোস্টে অভিযান চালিয়ে প্রায় ৫০…

ByByTaniya Chakraborty Jun 10, 2026

প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে ১২ বছর পূর্তি, শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ১০ জুন: প্রধানমন্ত্রী হিসেবে ৪৩৯৯ দিন পূর্ণ করায় ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়ে আন্তরিক শুভেচ্ছা…

ByByTaniya Chakraborty Jun 10, 2026
Scroll to Top