News Flash

  • Home
  • ত্রিপুরা
  • এডহক প্রমোশন পলিসিকে নিয়মিত করতে সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা: মন্ত্রী সুশান্ত চৌধুরী
Image

এডহক প্রমোশন পলিসিকে নিয়মিত করতে সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা: মন্ত্রী সুশান্ত চৌধুরী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ নভেম্বর:
রাজ্য সরকারের ২০২১ সালে সরকারি কর্মচারিদের এডহক প্রমোশন পলিসিকে এখন থেকে নিয়মিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ সচিবালয়ে রাজ্য মন্ত্রিসভার এই সিদ্ধান্তের কথা জানান পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী।

সন্ধ্যায় সচিবালয়ের প্রেস কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলনে শ্রী চৌধুরী জানান, সুপ্রিমকোর্টে এই সংক্রান্ত মামলা বিচারাধীন থাকার ফলে রাজ্য সরকার সরকারি কর্মচারিদের পদোন্নতির ক্ষেত্রে এডহক পলিসি গ্রহণ করে। সেই অনুযায়ী গত ২০২৫ সালের জুন মাস পর্যন্ত ১৩ হাজার ৮২ জনের অধিক রাজ্য সরকারের সরকারি কর্মচারি এডহক ভিত্তিতে পদোন্নতি পেয়েছেন। কিন্তু তারা অবসর গ্রহণের পর আর্থিক দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন।

রাজ্য সরকার সার্বিক পরিস্থিতি বিবেচনা করে কর্মচারিদের স্বার্থে অবসরপ্রাপ্ত কর্মচারি সহ সকল অংশের কর্মচারিদের নিয়মিতকরণের সুবিধার আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে। শ্রী চৌধুরী জানান, সুপ্রিমকোর্টে মামলার চূড়ান্ত নিষ্পত্তি সাপেক্ষে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Releated Posts

বিশ্বকর্মা পূজার চাঁদা নিয়ে হাফলংয়ে উত্তেজনা, চালককে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

ধর্মনগর, ৮ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজার চাঁদা দেওয়াকে কেন্দ্র করে হাফলং বাজার সংলগ্ন এলাকায় এক কন্টেনার গাড়ির চালককে মারধর…

ByByReshmi Debnath Sep 8, 2026

ভিলেজ কমিটি নির্বাচনের আগে হেজামারায় আইপিএফটি নেতার উপর হামলার অভিযোগ, তিপ্রা মথার বিরুদ্ধে অভিযোগ

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে খোয়াইয়ে এনডিএ শরিকদের মধ্যে ফের উত্তেজনার অভিযোগ উঠল। মঙ্গলবার হেজামারা…

ByByReshmi Debnath Sep 8, 2026

ভিলেজ কমিটি নির্বাচন ঘিরে সিপিআইএমের বিস্ফোরক অভিযোগ, মনোনয়ন জমায় বাধার দাবি

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে কেন্দ্র করে খোয়াই মহকুমায় রাজনৈতিক উত্তেজনার অভিযোগ সামনে আনল সিপিআইএম। পদ্মবিল ও…

ByByReshmi Debnath Sep 8, 2026

প্রধানমন্ত্রীর দেখানো পথে ত্রিপুরাকেও ডিজিট্যাল ত্রিপুরা তৈরী করার কাজ চলছে: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ সেপ্টেম্বর:ডিজিট্যাল পদ্ধতিতে রাজ্যবাসীর কাছে স্বচ্ছ এবং দ্রুত বিভিন্ন সরকারি পরিষেবা পৌঁছে দিতে রাজ্য সরকার…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top