News Flash

Image

৯ গ্রাম হেরোইন উদ্ধার আটক মহিলা

আগরতলা, ২৪ নভেম্বর: গোপন সূত্রে প্রাপ্ত খবরের ভিত্তিতে কৃষ্ণনগর এলাকায় অভিযান চালিয়ে নেশা কারবারে যুক্ত এক মহিলাকে আটক করল পশ্চিম থানার পুলিশ। ধৃত মহিলার নাম মাধুরী দেববর্মা। তার কাছ থেকে মোট ৯ গ্রাম হেরোইন উদ্ধার হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই রামনগর সংলগ্ন এলাকায় মাধুরী দেববর্মা নেশা ব্যবসার সঙ্গে যুক্ত বলে অভিযোগ ছিল। গোপন নজরদারির পর সোমবার রাতে বিশেষ অভিযানে তাকে আটক করা হয়। আজ ধৃত মহিলাকে আদালতে পেশ করা হবে। তদন্তের স্বার্থে তার পুলিশ রিমান্ডের আবেদন জানানো হবে বলে জানিয়েছে পশ্চিম থানার ওসি।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, নেশা কারবারের সঙ্গে যুক্ত আরও কারা রয়েছে, তা জানতেই জিজ্ঞাসাবাদ চালানো হবে এবং বৃহত্তর চক্রকে ধরার চেষ্টা অব্যাহত থাকবে।

Releated Posts

নির্বাচনী ময়দানে মনোনয়নের ঢল, জমা পড়ল ১০,৯৫৮ মনোনয়নপত্র, চূড়ান্ত প্রার্থী ১০৯৩৬

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন নির্বাচনকে ঘিরে ত্রিপুরায় রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার…

ByByReshmi Debnath Sep 8, 2026

আগামী ৩-৪ বছরের মধ্যে বিদ্যালয় ছুটের হার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে ত্রিপুরা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন, সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে মৌলিক সাক্ষরতা শক্তিশালী করার…

ByByReshmi Debnath Sep 8, 2026

রাজ্যের প্রতিটি জেলা হাসপাতালে সান্ধ্যকালীন বহির্বিভাগে চিকিৎসা পরিষেবা চালু

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে উন্নত স্বাস্থ্য…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

সরকারের পারফরম্যান্স মাইনাস জিরো, বিজেপিকে কড়া আক্রমণ মানিক সরকারের

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্য সরকারের পারফরম্যান্সকে ‘মাইনাস জিরো’ বলে কটাক্ষ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম নেতা মানিক সরকার।…

ByByTaniya Chakraborty Sep 8, 2026
Scroll to Top