News Flash

  • Home
  • Uncategorized
  • ডিমিনসিয়ায় আক্রান্ত তাপস পাল, মনোরোগ বিশেষজ্ঞের দ্বারস্থ সিবিআই
Image

ডিমিনসিয়ায় আক্রান্ত তাপস পাল, মনোরোগ বিশেষজ্ঞের দ্বারস্থ সিবিআই

tapas-palভুবনেশ্বর, ২ জানুয়ারি (হি.স.) : আচমকাই সবকিছু ভুলতে শুরু করেছেন তাপস পাল| বাধ্য হয়েই এক মনোরোগ বিশেষজ্ঞের দ্বারস্থ হল সিবিআই| সোমবার বিকালে তিনি সিবিআই গোয়েন্দাদের বলেন, কিছুই তিনি মনে করতে পারছেন না| কলকাতা থেকে ভুবনেশ্বর নিয়ে গিয়ে আদালতে তোলার দিনই তাপস পালের আইনজীবী অরুণ আচার‌্য আদালতে জানিয়েছিলেন, তাপস পাল ডিমিনসিয়ায় ভুগছেন| এছাড়াও আরও অনেক শারীরিক সমস্যা রয়েছে তাপসের| ওই কথা শোনার পরই বিচারক নির্দেশ দেন, রোজ তাপসের শারীরিক পরীক্ষা করতে হবে|
সংবাদ মাধ্যম সূত্রে খবর সোমবার তাপস সিবিআই গোয়েন্দাদের জানিয়েছেন, তিনি কিছুই মনে করতে পারছেন না| তার পরই তাপসকে এক মনোরোগ বিশেষজ্ঞের কাছে আনা হয়| সেখানেও তিনি একই কথা বলেছেন বলে জানা যাচ্ছে| তাপসের সঙ্গে এদিন চিকিত্সকের কাছে আসেন তাপসের স্ত্রী| সঙ্গে নিয়ে আসেন তৃণমূল সাংসদের চিকিত্সার সমস্ত নথিপত্র |
প্রসঙ্গত আগেই তাপসের স্ত্রী দাবি করেছিলেন সিবিআই তাপসের ঠিকঠাক চিকিত্সা করাচ্ছে না| তিন দিন নিজেদের হেফাজতে পেয়ে তাপস পালকে টানা জেরা করছে সিবিআই| সেই জেরায় একাধিক গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে বলে খবর| সূত্রের খবর, এদিনও সুদীপ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে টানা জেরা করা হয় তাপসকে| কিন্তু আচমকাই সবকিছু ভুলতে শুরু করলেন তৃণমূল সাংসদ|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top