News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ৪২০ জন আইনজীবীকে ত্রিপুরা বার কাউন্সিলের তরফে সনদ প্রদান
Image

৪২০ জন আইনজীবীকে ত্রিপুরা বার কাউন্সিলের তরফে সনদ প্রদান

আগরতলা, ২২ নভেম্বর: ৪২০ জন আইনজীবীকে ত্রিপুরা বার কাউন্সিলের তরফ থেকে সনদ প্রদান করা হয়েছে। আজ থেকে তাঁরা হাইকোর্টের আইনজীবী হিসেবে মামলা পরিচালনা করতে পারবে।

ত্রিপুরা হাইকোর্ট বার কাউন্সিলের এক সদস্য বলেন, আজকের দিনটি আইনজীবিদের জন্য ঐতিহাসিক দিন। কারণ,আজ প্রথমবারের মতো একসাথে মোট ৪২০ জন আইনজীবীকে ত্রিপুরা বার কাউন্সিলের তরফ থেকে সনদ প্রদান করা হয়েছে। যাঁরা নতুন আইনজীবীদের এই সনদ অন্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, আজ থেকে লাইসেন্স নিয়ে প্রশিক্ষণ শুরু করতে পারবেন তাঁরা।

এদিন তিনি আরও বলেন, ত্রিপুরা বার কাউন্সিলের এনরোলমেন্ট সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আগরতলা মুক্ত ধারায়। এদিন উপস্থিত ছিলেন এডভোকেট জেনারেল শক্তিময় চক্রবর্তী, সিনিয়র এডভোকেট পি কে বিশ্বাস, পি কে ধর, পি কে পাল, কে এন ভট্টাচার্য সহ অন্যান্যরা।

Releated Posts

তেলিয়ামুড়া হাসপাতাল বিতর্কে সরব এমডিসি রাজেশ্বর দেববর্মা, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি

আগরতলা, ১০ জুন: তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। হাসপাতাল পরিদর্শনের…

ByByReshmi Debnath Jun 10, 2026

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় মোহনপুরে বিশেষ পূজার্চনায় মন্ত্রী রতন লাল নাথ

আগরতলা, ১০ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ১২ বছরের জনকল্যাণমুখী ও উন্নয়নমূলক কার্যকাল উপলক্ষে তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে…

ByByReshmi Debnath Jun 10, 2026

৫০ লক্ষ টাকার কফ সিরাপ উদ্ধার, গ্রেফতার ট্রাক চালক

ধর্মনগর, ১০ জুন: মাদক পাচারের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল পুলিশ। অসম-ত্রিপুরা সীমান্তের চুড়াইবাড়ি চেকপোস্টে অভিযান চালিয়ে প্রায় ৫০…

ByByTaniya Chakraborty Jun 10, 2026

প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে ১২ বছর পূর্তি, শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ১০ জুন: প্রধানমন্ত্রী হিসেবে ৪৩৯৯ দিন পূর্ণ করায় ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়ে আন্তরিক শুভেচ্ছা…

ByByTaniya Chakraborty Jun 10, 2026
Scroll to Top