News Flash

  • Home
  • Uncategorized
  • বিমুদ্রায়নের ঘটনা বিজেপি সরকারের সর্ববৃহৎ কেলেংকারি : কং
Image

বিমুদ্রায়নের ঘটনা বিজেপি সরকারের সর্ববৃহৎ কেলেংকারি : কং

congressনগাঁও / তেজপুর (অসম), ০২ জানুয়ারি, (হি.স.) : ভারতে বিমুদ্রায়নের ঘটনা বিজেপি নেতৃ্বাধীন এনডিএ সরকারের সর্ববৃহৎ ব্যর্থতা ও কেলেংকারি বলে মনে করেন সাংসদ গৌরব গগৈ। সোমবার নগাঁওয়ের রাজীব ভবনে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে কংগ্রেস তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈয়ের সাংসদ-পুত্র গৌরব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ক্ষুরধার সমালোচনা করেন।
তাঁর অভিযোগ, পে-টিএম-এর সঙ্গে গোপন সমঝোতা রয়েছে মোদীর। তাই এই কোম্পানিকে ব্যাবসার ঢালাও সুযোগ করে দিয়েছেন তিনি। নরেন্দ্র মোদীর এমন বিমুদ্রায়নের ফলে ভারত শতবর্ষ পিছিয়ে যাবে।
এদিকে, এই একই বিষয়ে বিজেপি ও প্রধানমন্ত্রী মোদীর নিন্দা করেছেন প্রদেশ কংগ্রেসের অন্যতম মুখপাত্র ববিতা শর্মা। তেজপুরের রাজীব ভবনে এপিসিসি মুখপাত্ৰ ববিতারও অভিযোগ, বিমুদ্ৰায়ন দেশের সৰ্ববৃহৎ কেলেংকারি। কেননা, অপর্যাপ্ত গুপ্তধন-সহ বিজেপি নেতা ধরা পড়েছেন। তাঁরা ধরা পড়লেও তাঁদের রক্ষণাবেক্ষণ দিচ্ছে বিজেপি জোট এনডিএ সরকার। এই বিমুদ্ৰায়নের ফলে দেশের ১১৫ জনের অকালে প্ৰাণহানি ঘটেছে বলে জানিয়ে এ-ব্যাপারে উপযুক্ত তদন্ত ও তাঁদের পরিবারবর্গকে পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবিও তুলেছেন তিনি।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top