News Flash

  • Home
  • Uncategorized
  • ৩০০ কোটির ক্লাবে আমিরের দঙ্গল, রবিবার আয় করেছে ৩১.২৭ কোটি
Image

৩০০ কোটির ক্লাবে আমিরের দঙ্গল, রবিবার আয় করেছে ৩১.২৭ কোটি

dangalমুম্বই, ২ জানুয়ারি (হি.স.) : সমস্ত রের্কড ভেঙে প্রায় ৩০০ কোটির কাছাকাছি পৌঁছে গেল আমিরের দঙ্গল| ছবিটি ইতিমধ্যেই ঘরে তুলেছে ২৭০.৪৭ কোটি টাকা| রবিবার দঙ্গল আয় করেছে ৩১.২৭ কোটি টাকা | ট্রেড অ্যানালিস্ট তরুণ আদর্শ সোমবার টুইটারে জানিয়েছেন একথা|
রইস মুক্তির আগে দঙ্গল চুটিয়ে বক্স অফিসে ব্যবসা করতে পারবে বলে মনে করা হচ্ছে | মহাবীর সিং ফোঘাতের জীবন নিয়ে তৈরি হয়েছে দঙ্গল | ২০১০ সালে কমনওয়লথ গেমসে ভারতের প্রথম মহিলা হিসেবে সোনা আনেন গীতা ফোঘাত| ৫৫ কেজি ফ্রি স্টাইলে সোনা জেতেন তিনি| পরের কমনওয়েলথ গেমসে, ২০১৪ সালে সোনা জেতেন গীতার বোন ববিতা| তার আগে ২০১২ সালে ওয়ার্ল্ড রেসলিং চ্যাম্পিয়নশিপে তিনি ব্রোঞ্জ জেতেন| বাবা আর মেয়েদের এই কাহিনিই উঠে এসেছে দঙ্গলে| ছবিটি মহাবীর ফোঘাতের জীবন নিয়ে তৈরি| এই চরিত্রে অভিনয় করেছেন আমির খান| মহাবীর ফোঘাতের স্ত্রী শোভা কউরের ভূমিকায় অভিনয় করেছেন সাক্ষী তনওয়ার| গীতা ফোঘাতের ভূমিকায় অভিনয় করেছেন ফতিমা সানা শেখ| ববিতার ভূমিকায় অভিনয় করছেন সানিয়া মালহোত্রা| গীতা ও ববিতার ছোটোবেলার চরিত্রে আছেন যথাক্রমে জ়াইরা ওয়াসিম ও সুহানি ভটনাগর| দঙ্গল ছবিটি পরিচালনা করছেন নীতিশ তিওয়ারি| প্রযোজনা করেছেন আমির খান, কিরণ রাও ও সিদ্ধার্থ রয় কাপুর|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top