News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বুকে ব্যথা নিয়ে বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন সাংসদ রাজীব ভট্টাচার্য, দেখতে গেলেন মুখ্যমন্ত্রী
Image

বুকে ব্যথা নিয়ে বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন সাংসদ রাজীব ভট্টাচার্য, দেখতে গেলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২১ নভেম্বর: হঠাৎ অসুস্থ প্রদেশ বিজেপি সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য। শহরের বেসরকারি হাসপাতাল আইএলএসে চিকিৎসাসাধীন রয়েছেন তিনি।

পারিবারিক সূত্রে জানা গেছে, বেশ কয়েকদিন ধরেই বুকে ব্যথা অনুভব করছিলেন তিনি। শারীরিক অসুস্থতা অনুভব করায় তাঁকে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা তাঁর বিভিন্ন শারীরিক অবস্থার উপরে নজর রাখছেন।

জানা গেছে, বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন প্রথমে তিনি। চিকিৎসকরা পরীক্ষা করে তাঁকে তড়িঘড়ি এঞ্জিওপ্লাস্টির পরামর্শ দেন। হৃদযন্ত্রে ব্লকেজ থাকায় এঞ্জিওপ্লাস্টি করা হয়েছে। এঞ্জিওপ্লাস্টির পর বর্তমানে তাঁকে আইসিইউতে চিকিৎসকদের নজরদারিতে রাখা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর অবস্থা স্থিতিশীল।

এদিকে ঘটনার খবর পেয়ে দ্রুত হাসপাতালে সাংসদকে দেখতে ছুটে গেছেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা। হাসপাতালে পৌঁছে তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন এবং দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বর্তমানে সাংসদের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চলছে। কিছুদিন ধরেই বুকে ব্যথা অনুভব করছিলেন তিনি। অবস্থায় অবনতি হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আপাদত চিকিৎসকরা প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করে দেখছেন। পরবর্তীতে প্রয়োজন হলে পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনাক্রমে বহি:রাজ্যেও নিয়ে যাওয়া হতে পারে।

Releated Posts

বিশালগড়ে জাতীয় সড়কে দুর্ঘটনা, গাছে ধাক্কা মালবাহী অটোর, আহত তিন

বিশালগড়, ২৪ এপ্রিল: আগরতলা-সাবরুম জাতীয় সড়কের বিশালগড়ের উত্তম ভক্ত চৌমুহনী এলাকায় শুক্রবার সকালে একটি তিনচাকার মালবাহী অটো দুর্ঘটনায়…

ByByReshmi Debnath Apr 24, 2026

গণ্ডাছড়া হাসপাতাল চৌমুহনি এলাকায় একই রাতে দুটি দোকানে লুট, চাঞ্চল্য

গণ্ডাছড়া, ২৪ এপ্রিল: গণ্ডাছড়া হাসপাতাল চৌমুহনি এলাকায় একই রাতে দুটি দোকানে দুঃসাহসিক চুরির ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার…

ByByReshmi Debnath Apr 24, 2026

এডিসির ফলাফলের পর, প্রদ্যোতের সঙ্গে সাক্ষাতে বিধায়িকা স্বপ্না দেববর্মা

আগরতলা, ২৩ এপ্রিল: এডিসি নির্বাচনের ফল ঘোষণার পর তিপরা মথার অন্দরে চলা বিদ্রোহের সুর ক্রমশ নরম হতে শুরু…

ByByReshmi Debnath Apr 23, 2026

তুলাবাড়িতে তিপ্রা মথার বিদায়ী এমডিসি সোহেল দেববর্মার গাড়িতে হামলা, চাঞ্চল্য

আগরতলা, ২৩ এপ্রিল: তিপ্রা মথার বিদায়ী এমডিসি সোহেল দেববর্মার গাড়িতে দুষ্কৃতীদের হামলার ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকাজুড়ে। বৃহস্পতিবার সন্ধ্যায়…

ByByReshmi Debnath Apr 23, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top