বিশালগড়, ২১ নভেম্বর :ভূমিকম্পের ফলে বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরের অফিসে ফাটল ধরলো। আজ সকালে অন্যান্য জায়গার পাশাপাশি ভূমিকম্পের ফলে কেঁপে উঠেছে শহর বিশালগড়। বড় কোনো দুর্ঘটনার খবর না থাকলেও বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরের অফিসে ভূমিকম্পের ফলে ফাটল লক্ষ্য করা গেছে। হঠাৎ কম্পনে ব্যবসায়ী থেকে পথচলতি সাধারণ মানুষ সকলের মধ্যেই তৈরি হয় আতঙ্কের পরিবেশ। অনেকেই নিরাপদ স্থানের উদ্দেশ্যে ছুটতে থাকেন।
কম্পনের ফলে বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরের অফিস ভবনে বেশ কিছু ঘরে ফাটল দেখা যায়। দপ্তরের কর্মীরা জানান, সকালে হালকা কম্পন অনুভূত হওয়ার কিছুক্ষণ পরই ভবনের দেয়ালে নতুন ফাটল লক্ষ্য করা যায়।

