News Flash

Image

সাত সকালে যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

কৈলাসহর, ২১ নভেম্বর: সাতসকালে এক যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি ঘটেছে কৈলাসহর মোহনপুর এলাকায়। এই ঘটনায় গোটা শহর এলাকায় তীব্র আতংক বিরাজ করছে। ঘটনার তদন্তে নেমেছে কৈলাসহর থানার পুলিশ।

এব্যাপারে কৈলাসহর থানার পুলিশ অফিসার কিঙ্কর পাল জানান যে, ২১ নভেম্বর শুক্রবার সকাল নয়টা নাগাদ কৈলাসহর মাছ বাজারের ব্যবসায়ীরা কৈলাসহর থানায় ফোন করে জানায় যে, মাছ বাজারের পাশের সব্জি বাজারের পিছনে এক যুবক আত্মহত্যা করেছে। এই খবর শোনেই কৈলাসহর থানার পুলিশ ঘটনাস্থলে এসে দেখতে পায় শহরের মোহনপুর এলাকার সুজিত শব্দকর(৩০) ফাঁসিতে ঝুলে রয়েছে। মৃত সুজিত শব্দকর পেশায় ইরিক্সা চালক। মৃত সুজিত শব্দকরের বাড়িতে স্ত্রী এবং চার বছরের এক মেয়ে রয়েছে।

পুলিশ আধিকারিক কিঙ্কর পাল এও জানান যে, মৃত সুজিত শব্দকর প্রতিনিয়ত অত্যাধিক মদ্যপান করতো এবং মদ্যপান করে এলাকায় চিৎকার চেচামেচিও করতো। এমনকি গতকাল ২০ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায়ও সুজিত শব্দকর অত্যাধিক মদ্যপান করে এলাকায় চিৎকার চেচামেচি করায় এলাকাবাসীরা থানায় অভিযোগ করার পর কৈলাসহর থানার পুলিশ সুজিত শব্দকরকে আটক করে থানায় নিয়ে আসে। যদিও বৃহস্পতিবার রাতেই সুজিত শব্দকর থানা থেকে জামিনে মুক্তি পেয়ে যায় বলে জানান পুলিশ আধিকারিক।

মৃত সুজিত শব্দকরের পরিবার এবং এলাকাবাসী সূত্রে জানা যায় যে, পুলিশ সুজিত শব্দকরকে আটক করে থানায় নিয়ে যাওয়ার কারনে সুজিত সেই অভিমান থেকেই আত্মহত্যা করেছে। পরিবার সূত্রে এও জানা যায় যে, সুজিত সাম্প্রতিক কালে মানসিক অবসাদে ভুগছিলেন। পুলিশ সুজিতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে যায়।

Releated Posts

বর্তমানে রাজ্যে রক্তদান কর্মসূচি আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর:স্বেচ্ছা রক্তদান হল মানবিকতার অন্যতম নিদর্শন। রাজ্যে স্বেচ্ছা রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে তরুণ…

ByByReshmi Debnath Sep 11, 2026

শিক্ষক নিয়োগে ত্রিপুরা হাইকোর্টের কড়া নির্দেশ, দ্রুত পূরণ করতে হবে ১,১১৬ পিজি ও ২,১৯৩ গ্র্যাজুয়েট টিচার পদ

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজ্যের সরকারি স্কুলগুলিতে দীর্ঘদিনের শিক্ষক সংকট নিয়ে কড়া অবস্থান নিল ত্রিপুরা হাইকোর্ট। স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলার শুনানিতে…

ByByReshmi Debnath Sep 11, 2026

ইউরোপের বাজারে পাড়ি দিল ত্রিপুরার চা, দুর্গাবাড়ি কারখানা থেকে ২৩.৩১ মেট্রিক টনের রফতানি চালান

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের পরিচিতি বাড়ানোর পথে বড়সড় পদক্ষেপ। শুক্রবার আগরতলার দুর্গাবাড়ি কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা মেটাতে আধিকারিক পর্যায়ে আলোচনা : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: দীর্ঘদিনের ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে দুই রাজ্যের মধ্যে প্রাথমিক পর্যায়ে আধিকারিকদের আলোচনা হয়েছে বলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top