News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ভূমিকম্পে কাঁপল ত্রিপুরা, পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্য, রিখটার স্কেলে তীব্রতা ৫.২
Image

ভূমিকম্পে কাঁপল ত্রিপুরা, পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্য, রিখটার স্কেলে তীব্রতা ৫.২

আগরতলা, ২১ নভেম্বর : ভূমিকম্পে কেঁপে উঠল ত্রিপুরা, পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্য। সকাল ১০টা ০৪ মিনিট ভূমিকম্পে রিখটার স্কেলে তার তীব্রতা ৫.২ রেকর্ড করা হয়েছে। তবে, ভূমিকম্প অনুভূত হলেও ক্ষয়ক্ষতির কোন খবর এখনো মিলেনি।

বিমানবন্দর স্থিত আবহাওয়া দফতর জানিয়েছে, বাংলাদেশের ঘোড়াশাল জেলায় ভূপৃষ্ট থেকে ৪৪.২ কিমি গভীরে ছিল ওই ভূমিকম্পের উৎপত্তিস্থল।
বাংলাদেশে ওই ভূমিকম্পে ঘোড়াশাল ছাড়াও ঢাকা, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা সহ বিভিন্ন রাজ্যে কম্পন অনুভব হয়েছে। তবে, সেখানেও ক্ষয়ক্ষতির কোন খবর এখনো মিলেনি।

প্রসঙ্গত, ত্রিপুরা ভূমিকম্প প্রবণ রাজ্য হিসেবে পরিচিতি রয়েছে। ভূ-কম্পন হলেই মানুষ ভীষণ আতঙ্কিত হয়ে পড়েন। আজকের ভূমিকম্পে রিখটার স্কেলে তীব্রতা বিশেষ ছিল না। তাই, ক্ষয়ক্ষতির খবর মিলেনি।

Releated Posts

বর্তমানে রাজ্যে রক্তদান কর্মসূচি আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর:স্বেচ্ছা রক্তদান হল মানবিকতার অন্যতম নিদর্শন। রাজ্যে স্বেচ্ছা রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে তরুণ…

ByByReshmi Debnath Sep 11, 2026

শিক্ষক নিয়োগে ত্রিপুরা হাইকোর্টের কড়া নির্দেশ, দ্রুত পূরণ করতে হবে ১,১১৬ পিজি ও ২,১৯৩ গ্র্যাজুয়েট টিচার পদ

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজ্যের সরকারি স্কুলগুলিতে দীর্ঘদিনের শিক্ষক সংকট নিয়ে কড়া অবস্থান নিল ত্রিপুরা হাইকোর্ট। স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলার শুনানিতে…

ByByReshmi Debnath Sep 11, 2026

ইউরোপের বাজারে পাড়ি দিল ত্রিপুরার চা, দুর্গাবাড়ি কারখানা থেকে ২৩.৩১ মেট্রিক টনের রফতানি চালান

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের পরিচিতি বাড়ানোর পথে বড়সড় পদক্ষেপ। শুক্রবার আগরতলার দুর্গাবাড়ি কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা মেটাতে আধিকারিক পর্যায়ে আলোচনা : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: দীর্ঘদিনের ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে দুই রাজ্যের মধ্যে প্রাথমিক পর্যায়ে আধিকারিকদের আলোচনা হয়েছে বলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top