News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিএসএফ-র বড় সাফল্য : ৩ কোটি টাকার ইয়াবা জব্দ, যৌথ অভিযানে ধ্বংস ৩ লক্ষ গাঁজা গাছ
Image

বিএসএফ-র বড় সাফল্য : ৩ কোটি টাকার ইয়াবা জব্দ, যৌথ অভিযানে ধ্বংস ৩ লক্ষ গাঁজা গাছ

আগরতলা, ২০ নভেম্বর: সীমান্ত নিরাপত্তা বাহিনী মাদকের বিরুদ্ধে ধারাবাহিক অভিযানে ফের বড় সাফল্য পেল। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত দু’টি পৃথক অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং লক্ষাধিক গাঁজা গাছ ধ্বংস করা হয়েছে।

জানা গেছে, সিপাহিজলা জেলার যাত্রাপুর থানার অন্তর্গত এআরপুর বিওপি- এর কর্মীরা এদিন ভারতীয় গ্রাম ভবানীপুর সংলগ্ন জঙ্গলে তল্লাশি অভিযান চালান। ওই অভিযানে বিএসএফ জওয়ানরা ৩০,০০০ টি ইয়াবা ট্যাবলেট (ওজন আনুমানিক ৩ কেজি) উদ্ধার করতে সক্ষম হন। উদ্ধার করা এসব মাদকের বাজারমূল্য প্রায় ৩ কোটি টাকা বলে জানা গেছে।

অপর একটি পৃথক যৌথ অভিযানে বিএসএফ, বন দপ্তর এবং আসাম রাইফেলসের যৌথ বাহিনী সোনামুড়ার ধনীরামপুর গ্রামের অভ্যন্তরীণ এলাকায় ব্যাপক গাঁজা চাষের সন্ধান পায়। সেখানে প্রায় ১০ একর জমি জুড়ে বিস্তৃত ৭টি প্লটে চাষ করা প্রায় ৩,০০,০০০ (তিন লক্ষ) গাঁজা গাছ ধ্বংস করা হয়।

বিএসএফের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক পাচারসহ সীমান্ত সংশ্লিষ্ট অপরাধ দমনে বিএসএফ সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। বিভিন্ন গোয়েন্দা সংস্থার তথ্যের উপর ভিত্তি করে নিয়মিতভাবে যৌথ অপারেশন পরিচালনা করা হচ্ছে, যাতে ত্রিপুরার মানুষের সুরক্ষা ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা যায়।

Releated Posts

বিশ্বকর্মা পূজার চাঁদা নিয়ে হাফলংয়ে উত্তেজনা, চালককে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

ধর্মনগর, ৮ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজার চাঁদা দেওয়াকে কেন্দ্র করে হাফলং বাজার সংলগ্ন এলাকায় এক কন্টেনার গাড়ির চালককে মারধর…

ByByReshmi Debnath Sep 8, 2026

ভিলেজ কমিটি নির্বাচনের আগে হেজামারায় আইপিএফটি নেতার উপর হামলার অভিযোগ, তিপ্রা মথার বিরুদ্ধে অভিযোগ

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে খোয়াইয়ে এনডিএ শরিকদের মধ্যে ফের উত্তেজনার অভিযোগ উঠল। মঙ্গলবার হেজামারা…

ByByReshmi Debnath Sep 8, 2026

ভিলেজ কমিটি নির্বাচন ঘিরে সিপিআইএমের বিস্ফোরক অভিযোগ, মনোনয়ন জমায় বাধার দাবি

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে কেন্দ্র করে খোয়াই মহকুমায় রাজনৈতিক উত্তেজনার অভিযোগ সামনে আনল সিপিআইএম। পদ্মবিল ও…

ByByReshmi Debnath Sep 8, 2026

প্রধানমন্ত্রীর দেখানো পথে ত্রিপুরাকেও ডিজিট্যাল ত্রিপুরা তৈরী করার কাজ চলছে: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ সেপ্টেম্বর:ডিজিট্যাল পদ্ধতিতে রাজ্যবাসীর কাছে স্বচ্ছ এবং দ্রুত বিভিন্ন সরকারি পরিষেবা পৌঁছে দিতে রাজ্য সরকার…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top