News Flash

  • Home
  • Uncategorized
  • দৃঢ় পদক্ষেপ সুপ্রিম কোর্টের, বিসিসিআই সভাপতির পদ থেকে অপসারিত অনুরাগ ঠাকুর
Image

দৃঢ় পদক্ষেপ সুপ্রিম কোর্টের, বিসিসিআই সভাপতির পদ থেকে অপসারিত অনুরাগ ঠাকুর

aaaa1111SupremeCourtIndiaনয়াদিল্লি, ২ জানুয়ারি (হি.স.): বিসিসিআই সভাপতির পদ থেকে অপসারিত হলেন অনুরাগ ঠাকুর| একই সঙ্গে সুপ্রিম রায়ে সরিয়ে দেওয়া হয়েছে বোর্ডসচিব অজয় শিরকেকে| লোধা কমিটির সুপারিশ মেনে বিসিসিআই-এর সংস্কারে সোমবার এই নির্দেশ দিয়েছে শীর্ষ আদালতের প্রধান বিচারপতি টিএস ঠাকুরের বেঞ্চ| এদিন ঐতিহাসিক রায় দিতে গিয়ে প্রধান বিচারপতি টিএস ঠাকুর বলেছেন, কোনও ব্যক্তিই দেশের আইনের ঊর্ধ্বে নন| ২০১৬ সালের জুলাই মাসের শুনানিতেই বলা হয়েছিল লোধা কমিটির সুপারিশ কার‌্যকর করতে বিসিসিআই-এর এই দুই কর্তা বাধা দিচ্ছিলেন| এটা আদালতের কাজে বাধা দান করার মতো অপরাধ| বিসিসিআই-এর সংস্কারের নীতির সঙ্গে এরা কোনওমতে খাপ খায় না| তাই অনুরাগ ঠাকুর ও অজয় শিরকেকে অপসারণের নির্দেশ কেন দেওয়া হবে না| এদিন মামলার শুনানিতে দৃঢ় পদক্ষেপ করে বোর্ড সভাপতির পদ থেকে অনুরাগ ঠাকুর ও বোর্ডসচিব অজয় শিরকেকে সরানোর সিদ্ধান্ত নেয় সর্বোচ্চ আদালত|
এদিকে, অনুরাগ ঠাকুরের অপসারণের জন্য বিসিসিআই-এর গাফিলতিকেই দায়ী করেছেন লোধা কশিনের চেয়ারম্যান আর পি লোধা| তাঁর দাবি,লোধা কমিশনের সুপারিশকে কার‌্যকর করতে বিসিসিআই গা ছাড়া মনোভাব না দেখালে অনুরাগ বা অজয় শিরকেকে আজ পদ হারাতে হত না| একই কথা বলেছেন প্রাক্তন বিচারপতি রঞ্জন মুদগলও|

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top