News Flash

  • Home
  • মুখ্য খবর
  • খুমলুঙে বিজেপি দলীয় কার্যালয়ে ভাঙচুর, অভিযুক্ত তিপ্রা মথা সমর্থকরা, আহত তিন
Image

খুমলুঙে বিজেপি দলীয় কার্যালয়ে ভাঙচুর, অভিযুক্ত তিপ্রা মথা সমর্থকরা, আহত তিন

আগরতলা, ১৯ নভেম্বর: খুমলুঙে বিজেপি দলীয় কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে শরিক দল তিপ্রা মথার সমর্থকদের বিরুদ্ধে। মঙ্গলবার গভীররাতে একদল দুষ্কৃতী কার্যালয়ে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালায় বলে অভিযোগ উঠছে। বিজেপির দাবি, অভিযুক্তরা তিপ্রা মথার সক্রিয় সমর্থক।

স্থানীয় সূত্রে জানা গেছে, খুমলুঙ পার্ক সংলগ্ন রাস্তা দিয়ে যাচ্ছিলেন তিপ্রা মথার তিন কর্মী। সেই সময় বিজেপি কার্যালয়ের সামনে উপস্থিত বিজেপি কর্মীদের সঙ্গে কোনো একটি কারনে তাদের কথা-কাটাকাটি শুরু হয়। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে হাতাহাতিতে রূপ নেয়। এর জেরেই একদল উত্তেজিত তিপ্রা সমর্থক দলীয় কার্যালয়ে ঢুকে ভাঙচুর চালায় বলে অভিযোগ।

ঘটনায় কার্যালয়ের আসবাবপত্র ভেঙে চুরমার করা হয়, পাশাপাশি প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী এবং মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের প্রতিকৃতিও ভেঙে ফেলা হয় বলে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন। এ ঘটনায় তিপ্রা মথার তিন কর্মী আহত হন। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তদন্ত শুরু করেছে।

Releated Posts

বর্তমানে রাজ্যে রক্তদান কর্মসূচি আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর:স্বেচ্ছা রক্তদান হল মানবিকতার অন্যতম নিদর্শন। রাজ্যে স্বেচ্ছা রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে তরুণ…

ByByReshmi Debnath Sep 11, 2026

শিক্ষক নিয়োগে ত্রিপুরা হাইকোর্টের কড়া নির্দেশ, দ্রুত পূরণ করতে হবে ১,১১৬ পিজি ও ২,১৯৩ গ্র্যাজুয়েট টিচার পদ

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজ্যের সরকারি স্কুলগুলিতে দীর্ঘদিনের শিক্ষক সংকট নিয়ে কড়া অবস্থান নিল ত্রিপুরা হাইকোর্ট। স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলার শুনানিতে…

ByByReshmi Debnath Sep 11, 2026

ইউরোপের বাজারে পাড়ি দিল ত্রিপুরার চা, দুর্গাবাড়ি কারখানা থেকে ২৩.৩১ মেট্রিক টনের রফতানি চালান

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের পরিচিতি বাড়ানোর পথে বড়সড় পদক্ষেপ। শুক্রবার আগরতলার দুর্গাবাড়ি কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা মেটাতে আধিকারিক পর্যায়ে আলোচনা : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: দীর্ঘদিনের ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে দুই রাজ্যের মধ্যে প্রাথমিক পর্যায়ে আধিকারিকদের আলোচনা হয়েছে বলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top