News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরায় একাধিক এলাকায় জন্মসনদ নিয়ে হয়রানির অভিযোগ, প্রতিবাদে ২৬ নভেম্বর গণঅবস্থানের ডাক তৃণমূল কংগ্রেসের
Image

ত্রিপুরায় একাধিক এলাকায় জন্মসনদ নিয়ে হয়রানির অভিযোগ, প্রতিবাদে ২৬ নভেম্বর গণঅবস্থানের ডাক তৃণমূল কংগ্রেসের

আগরতলা, ১৯ নভেম্বর: ত্রিপুরায় জাতীয় নির্বাচন কমিশন এখনও এসআইআর ঘোষণা না করে নি। কিন্তু গ্রাম-গঞ্জের জন্মসনদ সহ বিভিন্ন নথি চেয়ে একটি নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষের ওপর ক্রমাগত হয়রানি করেছে বিজেপি। আজ সাংবাদিক সম্মেলনে এমনটাই অভিযোগ তুললেন যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি শান্তনু সাহা। এরই প্রতিবাদে আগামী ২৬ নভেম্বর গণঅবস্থানের ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস।

এদিন শান্তনু সাহা বলেন, নির্বাচন কমিশন যখন কোনও নোটিশই দেয়নি, তখন সাধারণ মানুষকে কেন জন্মের কাগজ, ঠিকানার প্রমাণ, পরিচয়পত্র দেখাতে বলা হচ্ছে? এটি উদ্দেশ্যপ্রণোদিত হয়রানি ছাড়া আর কিছুই নয়। তিনি আরও অভিযোগ করেন , এই ধরনের ঘটনায় প্রশাসনের কোনো সক্রিয় ভূমিকা নেই, ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ছে বিশেষত সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে। পশ্চিমবঙ্গে বিজেপির কর্মীরা যেভাবে আতঙ্ক ছড়িয়েছে সেভাবে ত্রিপুরায়ও আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে।

এই পরিস্থিতির প্রতিবাদে যুব তৃণমূল আগামী ২৬ নভেম্বর সার্কিট হাউসে গান্ধী মূর্তির পাদদেশে দুই ঘণ্টার গণ অবস্থান পালন করা হবে। তাঁর কথায়, কাগজপত্র নিয়ে অযথা হয়রানি বন্ধ, সংখ্যালঘু নিরাপত্তা, প্রশাসনিক স্বচ্ছতা এবং গণতান্ত্রিক অধিকারের সুরক্ষাসহ একাধিক ইস্যুতে এই অবস্থান কর্মসূচি পালন করা হবে।

তাঁর দাবি, সরকার এবং শাসক দল ইচ্ছাকৃতভাবে মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে। তারা সতর্ক করে দেয়, অতিসত্বর এই ধরনের কার্যকলাপ বন্ধ না হলে বৃহত্তর আন্দোলনে নামবে বিরোধী দল।

Releated Posts

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক রাজীব ভট্টাচার্যের

নয়াদিল্লি, ২৭ জুলাই: আজ নয়াদিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করেন সাংসদ রাজীব ভট্টাচার্য। সাক্ষাৎকালে ত্রিপুরার বর্তমান…

ByByTaniya Chakraborty Jul 27, 2026

ডিজিপির অস্বাভাবিক মৃত্যু: রাজ্যপালের দ্বারস্থ সিপিআই(এম)

আগরতলা, ২৭ জুলাই: ডিজিপি অনুরাগ ধানকরের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ত্রিপুরা হাইকোর্টের বর্তমান বিচারপতির তত্ত্বাবধানে বিচারবিভাগীয় তদন্তের দাবিতে রাজ্যপালর…

ByByTaniya Chakraborty Jul 27, 2026

কুমারঘাটে যৌথ অভিযানে ৩৮ কৌটা ব্রাউন সুগার উদ্ধার, আটক ২

আগরতলা, ২৭ জুলাই : নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে একটি গাড়ি আটক করে। গাড়িটিতে তল্লাশি…

ByByTaniya Chakraborty Jul 27, 2026

শ্রীনগরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ বিলেতি মদ উদ্ধার

আগরতলা, ২৭ জুলাই :অবৈধ মদ মজুত ও পাচারের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে শ্রীনগর থানার পুলিশ সফল অভিযান…

ByByTaniya Chakraborty Jul 27, 2026
Scroll to Top