News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আসাম রাইফেলস ও কাস্টম বিভাগের যৌথ অভিযানে ৮ কোটি টাকার কোকেন উদ্ধার, আটক দুই পাচারকারী
Image

আসাম রাইফেলস ও কাস্টম বিভাগের যৌথ অভিযানে ৮ কোটি টাকার কোকেন উদ্ধার, আটক দুই পাচারকারী

আগরতলা, ১৮ নভেম্বর: রাজ্যে মাদক পাচারের বিরুদ্ধে বড় সাফল্য অর্জন করলো আসাম রাইফেলস। আসাম রাইফেলস (ইস্ট) ও কাস্টমস বিভাগের যৌথ অভিযানে আগরতলা শহরের কেন্দ্রে থেকে উদ্ধার হলো উচ্চমানের ৮০০ গ্রাম কোকেন। উদ্ধারকৃত মাদকের বাজারমূল্য প্রায় ৮ কোটি টাকা বলে জানা গেছে, যা সাম্প্রতিক সময়ে উত্তর-পূর্বাঞ্চলে অন্যতম বড় কোকেন জব্দের ঘটনা। ১৭ নভেম্বর রাজধানীর বুকে এক অভিযানে এই মাদক সামগ্রীগুলি উদ্ধার হয়েছে।

বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে দুইজন মাদক পাচারকারীকেও আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আসাম রাইফেলস জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যে তাদের কঠোর অভিযান অব্যাহত থাকবে। উত্তর-পূর্বাঞ্চলে মাদক পাচারের বিরুদ্ধে লড়াইয়ে আসাম রাইফেলস সবসময়ই অগ্রণী ভূমিকা পালন করে আসছে। তারা এ-ও জানায় যে, যুব সমাজকে মাদকের করালগ্রাস থেকে রক্ষা করা এবং অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করাই তাদের প্রধান অঙ্গীকার।

Releated Posts

ত্রিপুরায় বিদ্যুৎ চুরির বিরুদ্ধে কঠোর অবস্থান, কোনো ছাড় নয়: বিদ্যুৎমন্ত্রী

আগরতলা, ৯ জুন: বিদ্যুৎ চুরি করা ব্যক্তি বা আইনভঙ্গকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। এ ধরনের অপরাধ কোনোভাবেই…

ByByReshmi Debnath Jun 9, 2026

গ্রামোন্নয়নে কেন্দ্রের বিশেষ নজর, ত্রিপুরার জন্য ১,০৪১ কোটি টাকা বরাদ্দ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন: গ্রামীণ কর্মসংস্থান, অবকাঠামো উন্নয়ন এবং জীবিকা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্র সরকারের ঘোষিত নতুন ‘বিকশিত…

ByByReshmi Debnath Jun 9, 2026

টিএমসির অন্দরে অশান্তির আবহে সোনিয়া-রাহুলের সঙ্গে বৈঠকে মমতা

নয়াদিল্লি, ৯ জুন : দেশের বিরোধী রাজনীতিতে তাৎপর্যপূর্ণ এক ঘটনায় মঙ্গলবার তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস সংসদীয়…

ByByReshmi Debnath Jun 9, 2026

প্রবল বৃষ্টিতে ভেঙে পড়ল ১১ কেভি টাওয়ারের গার্ড ওয়াল, অল্পেতে রক্ষা গোটা পরিবার

আগরতলা, ৯ জুন : উত্তর ত্রিপুরা জেলার পূর্ব চুড়াইবাড়ি গ্রামের একটি পরিবার মঙ্গলবার সকালে বড় ধরনের দুর্ঘটনার হাত…

ByByTaniya Chakraborty Jun 9, 2026
Scroll to Top