News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যের বিক্ষুব্ধ তৃণমূলীদের এক ছাতায় আনতে পিপলস কংগ্রেসের আত্মপ্রকাশ

রাজ্যের বিক্ষুব্ধ তৃণমূলীদের এক ছাতায় আনতে পিপলস কংগ্রেসের আত্মপ্রকাশ

peoples-congressনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ জানুয়ারী৷৷ দলের নেতৃত্বদের প্রতি অনাস্থা জাহির করে সাঙ্গপাঙ্গদের নিয়ে নতুন দল গঠন করলেন তৃণমূলের এক যুব নেতা৷ তাঁর নাম প্রদীপ চক্রবর্তী৷ ত্রিপুরায় যখন তৃণমূল কংগ্রেস সাইনবোর্ড সর্বস্ব তখন থেকেই প্রদীপবাবু এই দলের সাংগঠনিক কাজকর্ম চালিয়ে যাচিচ্ছেলেন৷ তাঁর আশা ছিল দলের একদিন সুসময় আসবে৷ সাইনবোর্ড সর্বস্ব দলের পাশে থেকে শেষ পর্যন্ত মিলল ধিক্কার, অবহেলা৷ তাই রাগে অভিমানে নিজেই তাঁর অনুগতদের নিয়ে নতুন দলের জন্ম দিয়ে দিলেন৷
রাজ্যে আত্মপ্রকাশ করল আরও একটি রাজনৈতিক দল৷ নতুন ঐ রাজনৈতিক দলটির নাম পিপলস কংগ্রেস৷ আজ আগরতলায় প্রেস ক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে নতুন ঐ রাজনৈতিক দলের আনুষ্ঠানিক ঘোষণা করা হয়৷ নবগঠিত ঐ রাজনৈতিক দলের সভাপতি পদে মনোনিত হয়েছে প্রদীপ চক্রবর্তী৷ ১৬ সদস্যক কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে৷ নতুন দলের ঘোষণা করে দলের সভাপতি বলেন, কংগ্রেস, সিপিএম, তৃণমূল, বিজেপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলি দুর্নীতিগ্রস্ত৷ তারা সৎকর্মীদের মর্যাদা দেয় না৷ ঐসব রাজনৈতিক দলগুলি নোংরা রাজনীতি করে চলেছে৷ সেই কারণেই পিপলস কংগ্রেস নামে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ বলে জানান দলের সভাপতি প্রদীপ চক্রবর্তী৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top