News Flash

  • Home
  • মুখ্য খবর
  • কচুছড়া গ্রামের কৃষ্ণ চন্দ্র দাসের বাড়িতে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ভস্মীভূত তিনটি ঘর
Image

কচুছড়া গ্রামের কৃষ্ণ চন্দ্র দাসের বাড়িতে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ভস্মীভূত তিনটি ঘর

কমলপুর, ১৮ নভেম্বর: মঙ্গলবার কমলপুর মহকুমার কচুছড়া থানার অন্তর্গত চানকাপ গ্রামে কৃষ্ণ চন্দ্র দাসের বাড়িতে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনায় তাঁর বাড়ির তিনটি ঘর সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে যায়।

প্রাথমিক তদন্তে জানা গেছে, বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। বাড়ির মালিক কৃষ্ণ চন্দ্র দাস জানান, ঘটনার সময় তিনি তাঁর ছেলেকে নিয়ে ধানের জমিতে ধান কাটতে গিয়েছিলেন। সেই সময় আগুন লাগার খবর পেয়ে তড়িঘড়ি বাড়িতে ছুটে এলেও আর কিছুই রক্ষা করা সম্ভব হয়নি।
স্থানীয়রা দ্রুত সালেমা ফায়ার সার্ভিসে খবর দেন।

তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই তিনটি ঘর সম্পূর্ণ পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং পার্শ্ববর্তী বাড়িগুলোকে রক্ষা করতে সক্ষম হন।
ক্ষতির পরিমাণ ২৫ লক্ষ টাকার বেশি বলে জানিয়েছেন কৃষ্ণ চন্দ্র দাস। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

Releated Posts

রাজ্য সরকার শিক্ষার পরিকাঠামো উন্নয়নে বিশেষ গুরুত্ব আরোপ করেছে: পর্যটনমন্ত্রী

আগরতলা, ১৩ এপ্রিল: বর্তমান রাজ্য সরকার শিক্ষার পরিকাঠামো উন্নয়নে বিশেষ গুরুত্ব আরোপ করেছে। এরই ফলস্বরূপ রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ে…

ByByReshmi Debnath Apr 13, 2026

টিটিএএডিসি নির্বাচন: ১০-কুলাই-চম্পাহাওর (এসটি) কেন্দ্রের দুটি ভোট কেন্দ্রে পুন:ভোট গ্রহনের নির্দেশ

আগরতলা, ১৩ এপ্রিল: রাজ্য নির্বাচন কমিশনার টিটিএএডিসি’র সাধারণ নির্বাচনে ১০-কুলাই-চম্পাহাওর (এসটি) কেন্দ্রের ৩-ভাটিময়দান এস.বি. স্কুল এবং ১৭-রামদেব ঠাকুর…

ByByReshmi Debnath Apr 13, 2026

টিটিএএডিসি নির্বাচনের ফলাফল বিজেপির পক্ষে যাবে, আশাবাদী মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ এপ্রিল; ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি) নির্বাচনের ফলাফল বিজেপির পক্ষে যাবে বলে আশাবাদ ব্যক্ত…

ByByReshmi Debnath Apr 13, 2026

আগরতলায় ৪০ লক্ষ টাকার অবৈধ কফসিরাপ উদ্ধার, যৌথ অভিযানে আসাম রাইফেলস ও কাস্টমসের সাফল্য

আগরতলা, ১৩ এপ্রিল: অবৈধ মাদক পাচার রুখতে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে বড় সাফল্য পেল আসাম রাইফেলস। কাস্টমস দফতরের…

ByByReshmi Debnath Apr 13, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

<label for="comment">Comment's</label>

Scroll to Top