News Flash

  • Home
  • মুখ্য খবর
  • পরিবর্তিত আখাউড়া স্থলবন্দরের বিটিং রিট্রিট অনুষ্ঠানের সময়সূচি, শীতকালকে কেন্দ্র করে আধঘণ্টা এগোলো অনুষ্ঠান
Image

পরিবর্তিত আখাউড়া স্থলবন্দরের বিটিং রিট্রিট অনুষ্ঠানের সময়সূচি, শীতকালকে কেন্দ্র করে আধঘণ্টা এগোলো অনুষ্ঠান

আগরতলা, ১৭ নভেম্বর:
আখাউড়া-আগরতলা সীমান্তে অনুষ্ঠিত বিটিং রিট্রিট অনুষ্ঠানের সময়সীমা পরিবর্তন করা হয়েছে। আগামী ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত প্রতিদিন বিকেল সাড়ে ৪টার পরিবর্তে বিকেল ৪টায় অনুষ্ঠান শুরু হবে। শীতের কারণে সূর্যাস্তের সময় এগিয়ে আসায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিএসএফ সূত্র।

জানাগেছে, গত ১৫ নভেম্বর ২০২৫ অর্থাৎ গত শনিবার থেকেই নতুন সময়সূচি কার্যকর হয়েছে। তবে সঠিক তথ্য অনেকের কাছে না পৌঁছানোয় গত দু’দিন বহু দর্শনার্থী পুরনো সময় অনুযায়ী সীমান্তে পৌঁছে অনুষ্ঠান দেখতে পারেননি। অনুষ্ঠান আগেই শুরু হয়ে যাওয়ায় তারা মনোমুগ্ধকর বিটিং রিট্রিট উপভোগ করার সুযোগ হারান।

বিএসএফ সূত্রে খবর, শীতকালে সূর্যাস্তের সময় এগিয়ে আসে, ফলে প্রতিবারই এ সময়কালে অনুষ্ঠানের সূচিতে পরিবর্তন করা হয়। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি—এই তিন মাস মূলত পর্যটন মৌসুমও হওয়ায় দর্শনার্থীদের সুবিধা এই সময় পরিবর্তন যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

বিএসএফের তরফে জানানো হয়েছে, নতুন সময় অনুযায়ী বিকেল চারটায় সীমান্ত এলাকায় উপস্থিত থাকলেই দর্শনার্থীরা অনুষ্ঠান উপভোগ করতে পারবেন। তাই পর্যটক ও আগ্রহী সাধারণদের প্রতি আহ্বান জানানো হয়েছে, বিটিং রিট্রিট উপভোগ করতে হলে নির্দিষ্ট সময়ে উপস্থিত থাকতে।

প্রতিদিন অনুষ্ঠিত হওয়া বিটিং রিট্রিট অনুষ্ঠান সীমান্ত এলাকার অন্যতম আকর্ষণ। প্রতিদিন সন্ধ্যায় ভারতীয় বিএসএফ ও প্রতিবেশী দেশের সীমান্তরক্ষী বাহিনী সুশৃঙ্খল কুচকাওয়াজ, ব্যান্ড বাজনা ও পতাকা নামানোর আনুষ্ঠানিকতা পালন করে। ১৭শ শতকের সামরিক ঐতিহ্য থেকে উৎসারিত এই অনুষ্ঠান আজ পর্যটকদের বড় আকর্ষণ হয়ে উঠেছে। পাঞ্জাবের ওয়াঘা সীমান্তের মতোই দেশের বিভিন্ন আন্তর্জাতিক সীমান্তে ভারতের সশস্ত্র বাহিনী ও প্রতিবেশী দেশের বাহিনীর সৌহার্দ্যপূর্ণ সামরিক কায়দা প্রদর্শন এই অনুষ্ঠানের মূল বৈশিষ্ট্য।

ত্রিপুরার আখাউড়া স্থলবন্দরেও প্রতিবছর এই অনুষ্ঠানকে কেন্দ্র করে পর্যটকদের ভিড় লক্ষ্য করা যায়। দুই দেশের নিরাপত্তারক্ষীদের সমন্বিত প্রদর্শনী উপভোগ করতে স্থানীয় মানুষ থেকে শুরু করে দূরদূরান্ত থেকে আসা পর্যটকরাও সীমান্তে ভিড় জমান। দুই দেশের সৌহার্দ্য, শৃঙ্খলা ও সামরিক দক্ষতার অনন্য মেলবন্ধনই বিটিং রিট্রিটকে বিশেষভাবে জনপ্রিয় করে তুলেছে।

Releated Posts

ত্রিপুরায় বিদ্যুৎ চুরির বিরুদ্ধে কঠোর অবস্থান, কোনো ছাড় নয়: বিদ্যুৎমন্ত্রী

আগরতলা, ৯ জুন: বিদ্যুৎ চুরি করা ব্যক্তি বা আইনভঙ্গকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। এ ধরনের অপরাধ কোনোভাবেই…

ByByReshmi Debnath Jun 9, 2026

গ্রামোন্নয়নে কেন্দ্রের বিশেষ নজর, ত্রিপুরার জন্য ১,০৪১ কোটি টাকা বরাদ্দ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন: গ্রামীণ কর্মসংস্থান, অবকাঠামো উন্নয়ন এবং জীবিকা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্র সরকারের ঘোষিত নতুন ‘বিকশিত…

ByByReshmi Debnath Jun 9, 2026

টিএমসির অন্দরে অশান্তির আবহে সোনিয়া-রাহুলের সঙ্গে বৈঠকে মমতা

নয়াদিল্লি, ৯ জুন : দেশের বিরোধী রাজনীতিতে তাৎপর্যপূর্ণ এক ঘটনায় মঙ্গলবার তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস সংসদীয়…

ByByReshmi Debnath Jun 9, 2026

প্রবল বৃষ্টিতে ভেঙে পড়ল ১১ কেভি টাওয়ারের গার্ড ওয়াল, অল্পেতে রক্ষা গোটা পরিবার

আগরতলা, ৯ জুন : উত্তর ত্রিপুরা জেলার পূর্ব চুড়াইবাড়ি গ্রামের একটি পরিবার মঙ্গলবার সকালে বড় ধরনের দুর্ঘটনার হাত…

ByByTaniya Chakraborty Jun 9, 2026
Scroll to Top