News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বর্ণাঢ্য মিছিলের মধ্য দিয়ে আগরতলায় জাতীয় ফার্মাসি সপ্তাহের সূচনা
Image

বর্ণাঢ্য মিছিলের মধ্য দিয়ে আগরতলায় জাতীয় ফার্মাসি সপ্তাহের সূচনা

আগরতলা, ১৭ নভেম্বর: আমতলীস্থিত ভারত ফার্মাসিউটিক্যাল টেকনোলজি ফার্মাসি কলেজের উদ্যোগে বর্ণাঢ্য জনসচেতনতা যাত্রার মধ্য দিয়ে আগরতলায় শুরু হলো জাতীয় ফার্মাসি সপ্তাহ। সোমবার সকালে আগরতলা সিটি সেন্টার থেকে উজ্জয়ন্ত প্রাসাদ পর্যন্ত এই র‌্যালি অনুষ্ঠিত হয়।

জনসচেতনতা মিছিলে উপস্থিত ছিলেন ডেপুটি ড্রাগ কন্ট্রোলার সুব্রত দাস, ত্রিপুরা স্টেট ফার্মাসি কাউন্সিল ও রিপস্যাট কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল প্রফেসর (ড.) ঋষিরাজ ছেত্রী। আয়োজক কলেজের পক্ষ থেকে স্বাগত বক্তব্য দেন প্রফেসর (ড.) শুভাশিস দেবনাথ।

র‌্যালিতে ৩৯০ জনেরও বেশি ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও কলেজের বিভিন্ন স্তরের কর্মী অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা স্বাস্থ্য সচেতনতা, নিরাপদ ও বিজ্ঞানসম্মত ওষুধ ব্যবহারের বার্তা জনসাধারণের কাছে তুলে ধরেন।

ফার্মাসি পেশার গুরুত্ব তুলে ধরতে এবং সমাজে সচেতনতা বাড়াতে এই উদ্যোগ অত্যন্ত প্রশংসিত হয়েছে। জাতীয় ফার্মাসি সপ্তাহ উপলক্ষে আগামী দিনগুলিতেও নানা কর্মসূচি গ্রহণ করা হবে বলে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ।

Releated Posts

বিশ্বকর্মা পূজার চাঁদা নিয়ে হাফলংয়ে উত্তেজনা, চালককে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

ধর্মনগর, ৮ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজার চাঁদা দেওয়াকে কেন্দ্র করে হাফলং বাজার সংলগ্ন এলাকায় এক কন্টেনার গাড়ির চালককে মারধর…

ByByReshmi Debnath Sep 8, 2026

ভিলেজ কমিটি নির্বাচনের আগে হেজামারায় আইপিএফটি নেতার উপর হামলার অভিযোগ, তিপ্রা মথার বিরুদ্ধে অভিযোগ

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে খোয়াইয়ে এনডিএ শরিকদের মধ্যে ফের উত্তেজনার অভিযোগ উঠল। মঙ্গলবার হেজামারা…

ByByReshmi Debnath Sep 8, 2026

ভিলেজ কমিটি নির্বাচন ঘিরে সিপিআইএমের বিস্ফোরক অভিযোগ, মনোনয়ন জমায় বাধার দাবি

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে কেন্দ্র করে খোয়াই মহকুমায় রাজনৈতিক উত্তেজনার অভিযোগ সামনে আনল সিপিআইএম। পদ্মবিল ও…

ByByReshmi Debnath Sep 8, 2026

প্রধানমন্ত্রীর দেখানো পথে ত্রিপুরাকেও ডিজিট্যাল ত্রিপুরা তৈরী করার কাজ চলছে: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ সেপ্টেম্বর:ডিজিট্যাল পদ্ধতিতে রাজ্যবাসীর কাছে স্বচ্ছ এবং দ্রুত বিভিন্ন সরকারি পরিষেবা পৌঁছে দিতে রাজ্য সরকার…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top