News Flash

  • Home
  • মুখ্য খবর
  • একই রাতে চারটি পৃথক দূর্ঘটনা, আহত একাধিক, নিহত এক
Image

একই রাতে চারটি পৃথক দূর্ঘটনা, আহত একাধিক, নিহত এক

আগরতলা, ১৭ নভেম্বর : ধর্মনগর মহকুমার রাধাপুর ও শ্রীপুর এলাকার জাতীয় সড়ক এক রাতেই পরিণত হয় মৃত্যু–ফাঁদে। মাত্র একরাতের ব্যবধানে ঘটে চারটি পৃথক পথদুর্ঘটনা। ওইসব ঘটনায় একাধিক ব্যক্তি গুরুতরভাবে জখম হন এবং প্রাণ হারান অরুণ দত্ত নামে এক যাত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে শ্রীপুর এলাকার বিকল্প জাতীয় সড়ক ধরে বাড়ি ফিরছিলেন অরুণ দত্ত। সেই সময় অতিরিক্ত গতিতে ছুটে আসা নম্বরবিহীন একটি মোটরবাইক তাকে সজোরে ধাক্কা মারে। ধাক্কার তীব্রতায় ঘটনাস্থলেই তিনি গুরুতরভাবে আহত হন।

খবর পেয়ে দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যান। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা অরুণ দত্তকে মৃত ঘোষণা করেন।

এদিকে একই রাতে রাধাপুর ও শ্রীপুর সড়কে ঘটে আরও তিনটি দুর্ঘটনা, যাতে আহতদের চিকিৎসা চলছে। ক্রমাগত দুর্ঘটনা বৃদ্ধিতে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। স্থানীয়দের অভিযোগ, বেপরোয়া গতি ও নম্বরবিহীন যানবাহনের দৌরাত্ম্যই এসব দুর্ঘটনার মূল কারণ। পুলিশ ঘটনাগুলোর তদন্তে নেমেছে।

Releated Posts

ঐতিহ্যবাহী খার্চি পূজা ও মেলায় সাংসদ রাজীব

আগরতলা, ২৫ জুলাই : ত্রিপুরার ঐতিহ্যবাহী খার্চি উৎসব উপলক্ষে আজ খয়েরপুরের চতুর্দশ দেবতা মন্দিরে সস্ত্রীক উপস্থিত হয়ে দেবতার…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

ঊনকোটির সংরক্ষণ ও পর্যটন পরিকাঠামো উন্নয়নে কেন্দ্রের বিশেষ উদ্যোগ, কেন্দ্রীয় মন্ত্রীকে ধন্যবাদ জানালেন সাংসদ বিপ্লব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুলাই: ত্রিপুরার ঐতিহাসিক শৈব তীর্থ ঊনকোটির সংরক্ষণ, রক্ষণাবেক্ষণ এবং পর্যটন পরিকাঠামোর উন্নয়নে কেন্দ্র সরকার…

ByByReshmi Debnath Jul 24, 2026

পশ্চিম মুহুরীপুরে একই পরিবারের তিনজনের মৃতদেহ উদ্ধার, রহস্য ঘিরে চাঞ্চল্য

শান্তিরবাজার, ২৪ জুলাই: দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজার মহকুমার অন্তর্গত পশ্চিম মুহুরীপুর এলাকায় একই বাড়ি থেকে এক দম্পতির রক্তাক্ত…

ByByReshmi Debnath Jul 24, 2026

রাজ্য পুলিশ মহানির্দেশকের অস্বাভাবিক মৃত্যু মামলার তদন্তে এসপি-র নেতৃত্বে বিশেষ তদন্তদল গঠিত

আগরতলা, ২৪ জুলাই: রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ ধ্যানকরের মৃত্যুর মামলার তদন্ত করবেন পশ্চিম জেলা পুলিশ সুপার নমিত পাঠক।…

ByByReshmi Debnath Jul 24, 2026
Scroll to Top