News Flash

  • Home
  • মুখ্য খবর
  • উত্তর বনমালীপুরে ইয়ংস কর্নার ক্লাবকে অ্যাম্বুলেন্স প্রদান করলেন বিধায়ক গোপাল চন্দ্র রায়
Image

উত্তর বনমালীপুরে ইয়ংস কর্নার ক্লাবকে অ্যাম্বুলেন্স প্রদান করলেন বিধায়ক গোপাল চন্দ্র রায়

আগরতলা, ১৬ নভেম্বর: বিধায়ক উন্নয়ন প্রকল্প তহবিল থেকে অ্যাম্বুলেন্স প্রদান করলেন বিধায়ক গোপাল চন্দ্র রায়। রবিবার উত্তর বনমালীপুর ইয়ংস কর্নার ক্লাবের হাতে আনুষ্ঠানিকভাবে অ্যাম্বুলেন্সটির চাবি তুলে দেন তিনি।

অ্যাম্বুলেন্স প্রদান অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক রায় বলেন, দলমত নির্বিশেষে এলাকার উন্নয়ন ও মানুষের সুবিধার কথা মাথায় রেখেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি স্পষ্টভাবে জানান, এই অ্যাম্বুলেন্স জনগণের ট্যাক্সের টাকায় দেওয়া হচ্ছে। সেই টাকার যথাযথ ব্যবহার নিশ্চিত করতেই এই উদ্যোগ।

ইয়ংস কর্নার ক্লাবের সামাজিক ভূমিকার প্রশংসা করে তিনি আরও বলেন, এলাকার সর্বস্তরের মানুষ—যুবসমাজ থেকে কৃষক, কর্মচারী, মেহনতি মানুষ—যদি এলাকার উন্নয়নে এগিয়ে আসেন, তবে এ ধরনের সামাজিক উদ্যোগে বিধায়ক তহবিল থেকে তিনি মুক্ত হস্তে সহযোগিতা করবেন।

অ্যাম্বুলেন্স প্রদানকে কেন্দ্র করে এলাকায় উৎসাহের পরিবেশ দেখা গেছে। স্থানীয় বাসিন্দাদের মতে, এই উদ্যোগে এলাকার জরুরি চিকিৎসা পরিষেবা আরও তরান্বিত হবে।

Releated Posts

নেতাজির নামেই হাসপাতাল, কলেজের সরকারি নাম আগরতলা সরকারি হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ : মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৫ জুলাই: হোমিওপ্যাথিক মেডিক্যাল প্রতিষ্ঠানের সরকারি নাম হবে আগরতলা সরকারি হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ এবং নেতাজি সুভাষচন্দ্র বসু…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

ঐতিহ্যবাহী খার্চি পূজা ও মেলায় সাংসদ রাজীব

আগরতলা, ২৫ জুলাই : ত্রিপুরার ঐতিহ্যবাহী খার্চি উৎসব উপলক্ষে আজ খয়েরপুরের চতুর্দশ দেবতা মন্দিরে সস্ত্রীক উপস্থিত হয়ে দেবতার…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

ঊনকোটির সংরক্ষণ ও পর্যটন পরিকাঠামো উন্নয়নে কেন্দ্রের বিশেষ উদ্যোগ, কেন্দ্রীয় মন্ত্রীকে ধন্যবাদ জানালেন সাংসদ বিপ্লব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুলাই: ত্রিপুরার ঐতিহাসিক শৈব তীর্থ ঊনকোটির সংরক্ষণ, রক্ষণাবেক্ষণ এবং পর্যটন পরিকাঠামোর উন্নয়নে কেন্দ্র সরকার…

ByByReshmi Debnath Jul 24, 2026

পশ্চিম মুহুরীপুরে একই পরিবারের তিনজনের মৃতদেহ উদ্ধার, রহস্য ঘিরে চাঞ্চল্য

শান্তিরবাজার, ২৪ জুলাই: দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজার মহকুমার অন্তর্গত পশ্চিম মুহুরীপুর এলাকায় একই বাড়ি থেকে এক দম্পতির রক্তাক্ত…

ByByReshmi Debnath Jul 24, 2026
Scroll to Top