কলকাতা, ১ জানুয়ারী (হি.স.) : তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের হাজিরা প্রসঙ্গে কড়া হচ্ছে সিবিআই। রোজভ্যালিকাণ্ডে ৩ জানুয়ারি সিজিও কমপ্লেক্সে যাওয়ার কথা সুদীপের। কিন্তু সিবিআই দফতরে ফোন করে সুদীপ অনুরোধ করেছেন তারিখটা পিছিয়ে দেওয়ার জন্য। ৩ জানুয়ারির বদলে ১৮ জানুয়ারি হাজিরার জন্য সময় চেয়েন তৃণমূল সাংসদ। কিন্তু তাঁকে আর নতুন করে কোনও সময় দিতে চায় না সিবিআই। উল্টে না এলে কড়া পদক্ষেপ নেওয়ার কথা ভাবা হতে পারে বলে খবর। কারণ এর আগে ৩০ ডিসেম্বর সিজিও কমপ্লেক্সে সুদীপকে তলব করেছিল সিবিআই।
প্রসঙ্গত, সংসদের শীতকালীন অধিবেশন শুরুর আগে সুদীপকে মৌখিক ভাবে আসার কথা বলে সিবিআই। পরে দু’বার নোটিসও পাঠানো হয়। কিন্তু হাজিরা দেননি উত্তর কলকাতার তৃণমূল সাংসদ। সূত্রের খবর, সাংসদের অনুরোধেই হাজিরার দিন ৩০ ডিসেম্বর থেকে পিছিয়ে ৩ জানুয়ারি করা হয়। তাই নতুন করে আর কোনও সময় দিতে চায় না তারা। উল্টে না এলে কড়া পদক্ষেপ নেওয়ার কথা ভাবা হতে পারে বলে খবর।
এর আগে রোজভ্যালি কান্ডে গ্রেপ্তার হয়েছেন তাপস পাল। শনিবার ৩ দিনের জেল হেফাজত হয়েছে তাঁর। যা নিয়ে প্রচন্ড ক্ষুদ্ধ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তোপ দেগেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। এদিকে, রোজভ্যালি কান্ডে তাপস পালের গ্রেপ্তারের পর সিবিআইয়ের নজরে রয়েছেন এক অভিনেত্রীও। যিনি তাপস পালের সঙ্গে একাধিকবার গিয়েছেন রোজভ্যালির অফিসে। যার তথ্যপ্রমাণ রয়েছে সিবিআইয়ের কাছে। এবার সেই অভিনেত্রীকেও জেরা করার ভাবনাচিন্তা করছে সিবিআই।
2017-01-01

