News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিহারের জয় নিশ্চিত ছিল, এবার বাংলা মুক্তি হলে ভারতের চেহারা বদলে যাবে: মুখ্যমন্ত্রী
Image

বিহারের জয় নিশ্চিত ছিল, এবার বাংলা মুক্তি হলে ভারতের চেহারা বদলে যাবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ নভেম্বর: বিহারের জয় নিশ্চিত ছিল। আগে থেকেই জানা ছিল বিহারের জনগণ এনডিএ জোটের পক্ষে তাদের রায় দেবেন। এবার বাংলার সময়। বাংলা মুক্তি পেলেই গোটা ভারতের চেহারা বদলে যাবে। আজ বিহার নির্বাচনের ফলাফল সম্পর্কে নিজ প্রতিক্রিয়া দিতে গিয়ে এমনটাই জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা।

তিনি বলেন, বিহারের চম্পারণে তিনি নির্বাচনী প্রচারে গেছিলেন। সেখানে তিনটি বিধানসভা এলাকায় প্রচার করেছেন তিনি। সেই তিনটি বিধানসভাতেই এগিয়ে রয়েছে এনডিএ। তিনি প্রধানমন্ত্রী এবং বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার সহ কেন্দ্রীয় নেতৃত্বদের অভিনন্দন জানিয়েছেন। তাঁর কথায়, বিহারের এই ফলাফল নিশ্চিত ছিল। লালু প্রসাদের বিহারে কাজের পরিপ্রেক্ষিতে সেখানে পুনরায় ফিরে আসা অসম্ভব। এধরনের গুন্ডামির পর সেখানে কোনোভাবেই তাকে জনগণ মেনে নেবে না। তাই বিহারে এনডিএ জোটের জয় নিশ্চিত ছিল।

মুখ্যমন্ত্রী আরও বলেন, এখন সময় বাংলার। এবার বাংলাকে মুক্ত করা হলে গোটা ভারতের চেহারা বদলে যাবে বলে দাবি করেন তিনি।

Releated Posts

নির্বাচনী ময়দানে মনোনয়নের ঢল, জমা পড়ল ১০,৯৫৮ মনোনয়নপত্র, চূড়ান্ত প্রার্থী ১০৯৩৬

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন নির্বাচনকে ঘিরে ত্রিপুরায় রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার…

ByByReshmi Debnath Sep 8, 2026

আগামী ৩-৪ বছরের মধ্যে বিদ্যালয় ছুটের হার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে ত্রিপুরা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন, সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে মৌলিক সাক্ষরতা শক্তিশালী করার…

ByByReshmi Debnath Sep 8, 2026

রাজ্যের প্রতিটি জেলা হাসপাতালে সান্ধ্যকালীন বহির্বিভাগে চিকিৎসা পরিষেবা চালু

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে উন্নত স্বাস্থ্য…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

সরকারের পারফরম্যান্স মাইনাস জিরো, বিজেপিকে কড়া আক্রমণ মানিক সরকারের

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্য সরকারের পারফরম্যান্সকে ‘মাইনাস জিরো’ বলে কটাক্ষ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম নেতা মানিক সরকার।…

ByByTaniya Chakraborty Sep 8, 2026
Scroll to Top