News Flash

  • Home
  • মুখ্য খবর
  • মাটির নিচে লুকিয়েও রাখা অবৈধ বিলেতি মদ উদ্ধার
Image

মাটির নিচে লুকিয়েও রাখা অবৈধ বিলেতি মদ উদ্ধার

বিশালগড়, ১৩ নভেম্বর: মাটির নিচে লুকিয়ে রাখলেও শেষ রক্ষা হলো না অবৈধ বিলেতি মদের। গোপন সূত্রের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে বিশালগড় থানার পুলিশ ও টি.এস.আর বাহিনীর যৌথ অভিযানে অফিসটিলা এলাকার মদ ব্যবসায়ী জীবন শীলের বাড়ি থেকে প্রচুর পরিমাণে অবৈধ বিলেতি মদ উদ্ধার হয়েছে।

জানা গেছে, বিশালগড় থানার অন্তর্গত অফিসটিলা এলাকার বাসিন্দা জীবন শীল দীর্ঘদিন ধরে বাড়িতে অবৈধভাবে বিলেতি মদ মজুত রেখে ব্যবসা করে আসছিলেন। যদিও এ বিষয়ে পুলিশের কাছে একাধিকবার অভিযোগ পৌঁছেছিল, কিন্তু সুনির্দিষ্ট তথ্যের অভাবে এতদিন অভিযান চালানো সম্ভব হয়নি।

অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে এদিন এসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর মধু চক্রবর্তীর নেতৃত্বে বিশালগড় থানার পুলিশ ও টি.এস.আর বাহিনী জীবন শীলের বাড়িতে হানা দেয়। তবে পুলিশের উপস্থিতির খবর পেয়ে জীবন শীল ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে পুলিশ তার বাড়ির মাটির নিচ থেকে বিভিন্ন ব্র্যান্ডের বিপুল পরিমাণ বিলেতি মদ উদ্ধার করে।

পরে বিশালগড় থানায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর মধু চক্রবর্তী জানান, উদ্ধার হওয়া মদের আনুমানিক বাজারমূল্য পঞ্চাশ হাজার টাকারও বেশি। তিনি আরও বলেন, এই ঘটনায় অভিযুক্ত জীবন শীলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

পুলিশ সূত্রে জানা গেছে, জীবন শীলের সন্ধানে তল্লাশি অব্যাহত রয়েছে। স্থানীয় মহলে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Releated Posts

স্বশাসিত জেলা পরিষদ বামফ্রন্টের ধারাবাহিক লড়াইয়ের ফল: মানিক সরকার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: ত্রিপুরার উপজাতি অধ্যুষিত এলাকার স্বশাসিত জেলা পরিষদ গড়ে ওঠার পেছনে বামফ্রন্ট সরকারের ধারাবাহিক আন্দোলন ও লড়াইয়ের…

ByByReshmi Debnath Sep 10, 2026

ব্রিকস শীর্ষ সম্মেলনের জন্য পুরোপুরি প্রস্তুত ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর(আইএএনএস) : আগামী সপ্তাহান্তে নয়াদিল্লিতে দু’দিনের ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Sep 10, 2026

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে বড়সড় এগিয়ে মথা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ১১৪৮ আসনে

আগরতলা, ১০ সেপ্টেম্বর : আসন্ন ত্রিপুরা ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন ২০২৬-কে ঘিরে বড়সড় সাফল্যের দাবি করল তিপ্রা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top