News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সংস্কারহীন অবস্থায় ঘোষপাড়া–দশমীঘাট সংযোগ রাস্তা, জনমনে ক্ষোভ
Image

সংস্কারহীন অবস্থায় ঘোষপাড়া–দশমীঘাট সংযোগ রাস্তা, জনমনে ক্ষোভ

আগরতলা, ১৩ নভেম্বর : বছরের পর বছর ধরে সংস্কারহীন অবস্থায় পড়ে আছে বড়জলা বিধানসভার অন্তর্গত ৪ নং ওয়ার্ডের ঘোষপাড়া–দশমীঘাট সংযোগ রাস্তা। রাস্তাটির দু’পাশে জমে রয়েছে আবর্জনার স্তূপ, ফলে স্থানীয় বাসিন্দাদের ভোগান্তির শেষ নেই।

এলাকাবাসীর অভিযোগ, বারবার প্রশাসন ও জনপ্রতিনিধিদের কাছে রাস্তা সংস্কারের দাবি জানানো হলেও আজ পর্যন্ত কোনও ইতিবাচক পদক্ষেপ নেওয়া হয়নি। এমনকি পুজোর আগে রাস্তা সংস্কারের প্রতিশ্রুতি দেওয়া হলেও, সেটিও বাস্তবায়িত হয়নি।

স্থানীয় কাউন্সিলর সুপর্ণা দেবনাথের উদাসীন ভূমিকার সমালোচনা করেছেন এলাকাবাসী। তাদের বক্তব্য, এলাকার রাস্তাঘাটের অবস্থা দিন দিন বেহাল হচ্ছে, অথচ কাউন্সিলর কোনও পদক্ষেপ নিচ্ছেন না। ফলে স্বাভাবিকভাবেই ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এলাকাবাসী দ্রুত রাস্তা সংস্কারের দাবি জানিয়েছেন এবং প্রয়োজনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন।

Releated Posts

ত্রিপুরা বার অ্যাসোসিয়েশন নির্বাচন ঘিরে উত্তাপ, সাংবাদিক সম্মেলনে বিস্ফোরক মন্তব্য নির্দল প্রার্থীদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের আসন্ন নির্বাচনকে  ঘিরে রাজনৈতিক ও পেশাগত মহলে উত্তেজনা ক্রমশ বাড়ছে। বুধবার…

ByByReshmi Debnath Jun 10, 2026

ইয়াবা পাচার মামলায় তিন দোষীর ২০ বছরের সশ্রম কারাদণ্ড, এক লক্ষ টাকা করে জরিমানা

আগরতলা, ১০ জুন: মাদকবিরোধী অভিযানে বড় সাফল্যের ঘটনায় ইয়াবা পাচার মামলায় তিন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে কঠোর সাজা…

ByByReshmi Debnath Jun 10, 2026

১২ দফা দাবিতে তপশিলী জাতি কল্যাণে ডেপুটেশন প্রদান

আগরতলা, ১০ জুন ২০২৬: তপশিলী জাতি সম্প্রদায়ের বিভিন্ন সমস্যা সমাধান এবং শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার…

ByByTaniya Chakraborty Jun 10, 2026

তিন-চার মাস ধরে বন্ধ বার্ধক্য ভাতা, দপ্তরে দপ্তরে ঘুরেও সমাধান পাননি ৮৫ বছরের জয় কুমার ত্রিপুরা

আগরতলা, ১০ জুন: সরকারি বার্ধক্য ভাতা বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন সাব্রুম মহকুমার সাতচাঁদ দানো…

ByByReshmi Debnath Jun 10, 2026
Scroll to Top