News Flash

  • Home
  • Uncategorized
  • ক্ষুদ্র ঋণে সুদের ৮.৯ শতাংশ থেকে কমিয়ে ৮ শতাংশ করল এসবিআই
Image

ক্ষুদ্র ঋণে সুদের ৮.৯ শতাংশ থেকে কমিয়ে ৮ শতাংশ করল এসবিআই

sbi-logoনয়াদিল্লি, ১ জানুয়ারি (হি.স.) : প্রধানমন্ত্রীর আহ্বানের ২৪-ঘণ্টার মধ্যেই ক্ষুদ্র ঋণের ওপর সুদ কমানোর ঘোষণা করল দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া । এর ফলে, দেশের গরিব ও নিম্ন মধ্যবিত্তের সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।রবিবার নববর্ষের দিনেই এসবিআই-এর তরফে এক বিবৃতি পেশ করে জানানো হয়েছে, এক বছরের জন্য মার্জিনাল কস্ট অফ ফান্ড বেসড লেন্ডিং রেট (এমসিএলআর) বা তহবিল ভিত্তিক সুদের হার ৮.৯ শতাংশ থেকে কমিয়ে ৮ শতাংশ করেছে।
নির্দেশিকা অনুযায়ী, দুবছরের জন্য ঋণে এখন সুদের হার হবে ৮.১ শতাংশ। অন্যদিকে, তিন বছরের জন্য সুদের হার হবে ৮.১৫ শতাংশ। পাশাপাশি, এক থেকে ছ’মাসের ক্ষেত্রেও একইভাবে সুদের হার ০.৯ শতাংশ কমানো হয়েছে।
গতকালই দেশবাসীর উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে গরিব ও নিম্ন মধ্যবিত্ত স্তরে বসবাসকারী মানুষের দিকে নজর দেওয়ার আহ্বান ব্যাঙ্কগুলিকে করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছিলেন, ব্যাঙ্কের স্বশাসনকে সম্মান দিয়েও তাদের আহ্বান করছি নিম্ন, নিম্ন-মধ্য এবং মধ্যবিত্ত স্তরের মানুষদের ওপর বেশি গুরুত্ব দিতে। এর ঠিক ২৪ ঘণ্টার মধ্যেই এসবিআই ঋণের ওপর সুদের হার কমানোর ঘোষণা করল।
জানা গিয়েছে, নোট বাতিলের সিদ্ধান্তের পরবর্তী অধ্যায়ে ব্যাঙ্কগুলির হাতে এখন প্রচুর তহবিল চলে এসেছে। বিশেষজ্ঞ মহলের মতে, অন্যান্য ব্যাঙ্কগুলিও একই পথ অবলম্বন করতে পারে।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top