News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বাগমা হাসপাতাল চৌমুহনীতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, আহত ৭, গুরুতর আহত ২
Image

বাগমা হাসপাতাল চৌমুহনীতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, আহত ৭, গুরুতর আহত ২

আগরতলা, ১৩ নভেম্বর: বাগমা হাসপাতাল চৌমুহনী এলাকায় বৃহস্পতিবার সকালে ঘটে গেল ভয়াবহ সড়ক দুর্ঘটনা। দুটি অটো ও একটি বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন সাতজন। তাদের মধ্যে দুইজনের আঘাত গুরুতর।

ঘটনাস্থল থেকে স্থানীয় সূত্রে জানা যায়, সকালে একটি বাইক দ্রুতগতিতে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা দুটি অটোর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় দুটি অটোই দুমড়ে-মুচড়ে যায়। এতে অটোতে থাকা যাত্রীরা আহত হন।

ঘটনার পরপরই দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে দিলীপ দেবনাথ (৫৭) এবং স্বপন ধর (৬০) এর অবস্থা আশঙ্কাজনক। প্রাথমিক চিকিৎসার পর তাদের উন্নত চিকিৎসার জন্য আগরতলার জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। পুলিশ দুর্ঘটনার তদন্ত শুরু করেছে।

Releated Posts

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গৃহীত, অতিরিক্ত দায়িত্ব পেলেন প্রহ্লাদ যোশী

নয়াদিল্লি, ২৫ জুলাই : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গ্রহণ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শনিবার রাষ্ট্রপতি…

ByBySandeep Biswas Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের নেতৃত্বে দেশের শিক্ষা ব্যবস্থায় নতুন দিশা এসেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৫ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের নেতৃত্বে দেশের শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন ও নতুন দিশা এসেছে বলে…

ByByNews Desk Jul 25, 2026

কেন্দ্রের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করল সিজেপি

নয়াদিল্লি, ২৫ জুলাই: কেন্দ্রীয় সরকারের সঙ্গে তৃতীয় দফার বৈঠকের পর আন্দোলন প্রত্যাহারের ঘোষণা করল ককরোচ জনতা পার্টি (সিজেপি)।…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

ডিজিপি অনুরাগ ধনকরের অস্বাভাবিক মৃত্যু: হাইকোর্টের বিচারপতির তত্ত্বাবধানে তদন্তের দাবি মানিক সরকারের

আগরতলা, ২৫ জুলাই: প্রাক্তন পুলিশ মহাপরিচালক (ডিজিপি) অনুরাগ ধনকরের আকস্মিক ও অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন…

ByByTaniya Chakraborty Jul 25, 2026
Scroll to Top