News Flash

  • Home
  • Uncategorized
  • পদ্ম ফুটল অরুণাচলে, মুখ্যমন্ত্রী-সহ ৩৩ বিধায়ক বিজেপিতে
Image

পদ্ম ফুটল অরুণাচলে, মুখ্যমন্ত্রী-সহ ৩৩ বিধায়ক বিজেপিতে

BJPইটানগর (অরুণাচল প্রদেশ), ৩১ ডিসেম্বর, (হি.স.) : ফের রাজনৈতিক অচলাবস্থা থেকে উতরে গেল অরুণাচল প্রদেশ| ডুবন্ত তরি ভেসে ওঠেছে পদ্ম ফুলে সেজে| গতকাল বৃহস্পতিবার রাত প্রায় ১০.৩০ মিনিট নাগাদ সাত এবং আজ শনিবার সকালে আরও চার বিধায়ককে দলবিরোধী কার্যকলাপের অভিযোগে রাজ্যের আঞ্চলিক দল পিপিলস পার্টি অব অরুণাচল (পিপিএ) থেকে বহিষ্কার করেন দলের সভাপতি সভাপতি কাফা বেঙিয়া| এ-ঘটনায় ফের রাজ্যের রাজনৈতিক অচলবস্থার সৃষ্টি হতে থাকে| বিকল্প মুখ্যমন্ত্রী হিসেবে নাম উঠে আসে তাকাম পারিওর| কিন্তু গভীর জলের মাছ পেমা ছেড়ে দেওয়ার পাত্র নন| পিপিএ-র অন্যান্য বিধায়করা তাকাম পারিওকে বিধায়িনী দলের নেতা হিসেবে নির্বাচিত করার আগে দলের বেশিরভাগ সদস্য ৪৯-কে নিজের পক্ষে টেনে আনতে সক্ষম হন মুখ্যমন্ত্রী পেমা খান্ডু ও উপ-মুখ্যমন্ত্রী চাওনা মেইন|
আজ সকালের দিকেই মুখ্যমন্ত্রী পেমা খান্ডু স্থানীয় হোটল অশোকের প্রেক্ষাগৃহে তাঁর অনুগামী ৪৯ বিধায়ককে নিয়ে বৈঠকে বসেন| বৈঠকের পর বেলা দেড়টা নাগাদ নিজেকে নিয়ে ৩৩ জন বিধায়ক-সহ যোগদান করেন বিজেপিতে| আর এর সঙ্গে সঙ্গেই অরুণাচল প্রদেশে গঠিত হয়ে যায় পূর্ণাঙ্গ বিজেপি সরকার| প্রসঙ্গত, এই ৩৩ জনই পিপিএ-র টিকিটে নির্বাচিত বিধায়ক এবং তাঁরা মুখ্যমন্ত্রী পদে পেমা খান্ডুকেই নির্বাচিত করেন|
২০১৪ সালে বিধানসভা নির্বাচনের পর থেকে এখন পর্যন্ত তিন মুখ্যমন্ত্রীর চারটি কার্যকাল দেখার সৌভাগ্য হয়েছে অরুণাচল প্রদেশের| ২০১৬ সাল শেষ হওয়ার দু-দিন আগে রাজনৈতিক অস্থিরতায় জর্জরিত অরুণাচল প্রদেশে পেমা খান্ডু-সহ ১১ (বৃহস্পতিবার রাতে সাত ও শনিবার সকালে চার) জন বিধায়ককে পিপিএ থেকে বহিষ্কার করার পর এক বছরের ভিতর চতুর্থ মুখ্যমন্ত্রী পাওয়ার আশংকা করা হচ্ছিল| কিন্তু তাঁর এককালের ঘনিষ্ঠ বন্ধু তাকাম পারিওর বিছানো জাল থেকে অনায়াসে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী দরজি খান্ডুর ছেলে তরুণ পেমা খান্ডু| তাঁরই নেতৃত্বে রাজ্যে গঠিত হয়ে গেছে বিজেপি সরকার| আর গোটা ঘটনাক্রমের দ্রুত পট পরিবর্তনে সহায়কের কাজ করেছেন বিজেপির প্রদেশ সভাপতি তাপির গাও|

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top