News Flash

Image

ঊনকোটিতে ডেঙ্গুর দাপট, মোট আক্রান্ত ৪৬ জন

কৈলাসহর, ১১ নভেম্বর: ঊনকোটি জেলায় ক্রমশ বাড়ছে ডেঙ্গুর সংক্রমণ। স্বাস্থ্য দপ্তরের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, এ পর্যন্ত জেলায় মোট ৪৬ জন ডেঙ্গু আক্রান্ত শনাক্ত হয়েছেন। এর মধ্যে বর্তমানে ১৩ জন রোগী জেলা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

জেলা হাসপাতালের মেডিকেল সুপার ডাঃ রোহন পাল জানান, হাসপাতালে সারা বছরই ডেঙ্গু পরীক্ষার ব্যবস্থা থাকে। তবে গত কয়েক সপ্তাহে পজিটিভ কেসের সংখ্যা লক্ষণীয়ভাবে বেড়ে গেছে। বর্তমানে একাধিক রোগী চিকিৎসাধীন থাকলেও, এখনো পর্যন্ত কারও অবস্থা আশঙ্কাজনক নয়।

তিনি আরও বলেন, অনেকেই জ্বর হলে সরাসরি ফার্মেসি থেকে ওষুধ কিনে খেয়ে নিচ্ছেন। এতে সাময়িকভাবে জ্বর কমলেও রোগের ঝুঁকি থেকেই যায়। তাই জ্বর দেখা দিলে অবিলম্বে হাসপাতালে বা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে ডেঙ্গু টেস্ট করানো উচিত।

স্বাস্থ্যদপ্তর সূত্রে জানা গেছে, হিরাছাড়া, কালাই গিরি এবং দেও ছাড়ার পাহাড়ি এলাকায় ডেঙ্গুর সংক্রমণ সবচেয়ে বেশি। মুরাইবাড়ি, গৌরনগর এবং কৈলাশহর শহরের বেশ কয়েকটি ওয়ার্ড থেকেও নতুন করে আক্রান্তের খবর পাওয়া গেছে। তবে নাগরিক সচেতনতা না বাড়লে এবং ডেঙ্গু এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে আশঙ্কা চিকিৎসকদের।

Releated Posts

স্বাস্থ্য পরিষেবায় জাতীয় মানের স্বীকৃতি পেল ঊনকোটির দেওভ্যালি আয়ুষ্মান আরোগ্য মন্দির

আগরতলা, ২০ জুন: ত্রিপুরার ঊনকোটির জেলার কুমারঘাট মহকুমা হাসপাতালের অধীনস্থ দেওভ্যালি আয়ুষ্মান আরোগ্য মন্দির জাতীয় গুণমান নিশ্চিতকরণ মানদণ্ড…

ByByTaniya Chakraborty Jun 20, 2026

মনীষা দাসের মৃত্যুর ঘটনায় ‘অপপ্রচারের’ অভিযোগ, কাঁঠালতলীতে বিজেপির প্রতিবাদ মিছিল ও সভা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুন: শান্তিনিকেতন মেডিকেল কলেজের কর্মী মনীষা দাসের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে বিরোধীদের বিরুদ্ধে অপপ্রচারের…

ByByReshmi Debnath Jun 20, 2026

সরকারি রাস্তা দখলমুক্ত করতে অভিযানে প্রশাসন, বিশালগড়ে বেআইনি নির্মাণে নোটিশ

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৯ জুন: সরকারি রাস্তা দখল করে নির্মিত বেআইনি দোকানপাট ও বাড়িঘরের বিরুদ্ধে কড়া অবস্থান নিল…

ByByReshmi Debnath Jun 20, 2026

জাতীয় সড়কের পাশে বিএসএফ জওয়ানের মৃতদেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা

নিজস্ব প্রতিনিধি, মোহনপুর, ১৯ জুন: পশ্চিম ত্রিপুরা জেলার লেফুঙ্গা থানার অন্তর্গত তুলাবাগান এলাকায় জাতীয় সড়কের পাশে এক বিএসএফ…

ByByReshmi Debnath Jun 20, 2026
Scroll to Top