News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বর্ডার গোল চক্করে অশান্তি, সদর এসডিপিও -এর নিকট ডেপুটেশন বাম ছাত্র যুবদের
Image

বর্ডার গোল চক্করে অশান্তি, সদর এসডিপিও -এর নিকট ডেপুটেশন বাম ছাত্র যুবদের

আগরতলা, ১১ নভেম্বর: বর্ডার গোল চক্করে অশান্তির ঘটনায় সরব হল বাম ছাত্র যুব সংগঠন। মঙ্গলবার সদর এসডিপিও -এর নিকট ডেপুটেশন প্রদান করেছে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন, রামনগর লোকাল কমিটি। বর্ডার গোল চক্কর এলাকায় অশান্তিকর পরিবেশের পরিপ্রেক্ষিতে আইনি পদক্ষেপ গ্রহণ করে এলাকায় শান্তি সম্প্রীতি ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন বাম ছাত্র যুবকরা। এদিন সদর এসডিপিও-র নিকট ডেপুটেশন প্রদান করেছেন তারা।

নেতৃত্বরা জানান, গত দুই-তিন দিন ধরে ওই এলাকায় ধারাবাহিকভাবে অশান্তির ঘটনা ঘটছে যা স্থানীয়দের শান্তি-সম্প্রীতি বিনষ্ট করছে। আশঙ্কা করা হচ্ছে যে, যদি দ্রুত তৎপর ব্যবস্থা না নেওয়া হয় তাহলে পরিস্থিতি আরও উদ্বেগজনক রূপ নেবে এবং সাধারণ মানুষ বিপাকে পড়তে পারে।
রামনগর লোকাল কমিটির প্রতিনিধিরা বলেন স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সামাজিক সম্প্রীতি উদ্ধার করা জরুরি। জেলা প্রশাসন যেন অতি দ্রুত এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন তার দাবি জানানো হয়েছে।

Releated Posts

ভিলেজ কমিটি নির্বাচন ঘিরে ৭৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, জনবহুল এলাকায় যৌথ টহল

কাঁঠালিয়া, ২২ সেপ্টেম্বর:আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে ত্রিপুরায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে। অবাধ ও শান্তিপূর্ণভাবে…

ByByReshmi Debnath Sep 22, 2026

স্কিম চালু, মানুষ পাচ্ছেন পানীয় জল, অথচ দু’বছর ধরে বকেয়া বিল! পুজোর আগে টাকা না পেলে আত্মহত্যার হুঁশিয়ারি ঠিকাদারদের

চড়িলাম, ২২ সেপ্টেম্বর:জল জীবন মিশনের প্রকল্পের কাজ শেষ হয়েছে প্রায় দু’বছর আগে। সেই প্রকল্প চালু হয়ে ইতিমধ্যেই সাধারণ…

ByByReshmi Debnath Sep 22, 2026

চলতি মাসের মধ্যেই বনমালীপুরের জোড়া পুকুর ও মহিলা কলেজ সংলগ্ন জলাশয় পরিষ্কারের আশ্বাস মেয়রের

আগরতলা, ২২ সেপ্টেম্বর: আগরতলা পুর নিগমের অন্তর্গত বিভিন্ন জলাশয় পরিষ্কার-পরিচ্ছন্ন ও সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে…

ByByReshmi Debnath Sep 22, 2026

গ্রেটার তিপ্রাল্যান্ড’-এর দাবির সমর্থনে বিরজিত, মথার দিকে কি পা বাড়াচ্ছেন? উঠছে প্রশ্ন

কৈলাসহর, ২২ সেপ্টেম্বর: তিপ্রা মথার প্রতিষ্ঠাতা প্রদ্যুত কিশোর দেববর্মনের ‘গ্রেটার তিপ্রাল্যান্ড’-এর দাবির প্রতি প্রকাশ্য সমর্থন জানালেন কৈলাসহরের কংগ্রেস…

ByByReshmi Debnath Sep 22, 2026
Scroll to Top