News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মুখ্যমন্ত্রীর উদ্দেশে অবসরপ্রাপ্ত কর্মচারীদের ৮ দফা দাবি সম্বলিত স্মারকলিপি
Image

মুখ্যমন্ত্রীর উদ্দেশে অবসরপ্রাপ্ত কর্মচারীদের ৮ দফা দাবি সম্বলিত স্মারকলিপি

আগরতলা, ১১ নভেম্বর : ২২ শতাংশ মহার্ঘ ভাতা প্রদান সহ আট দফা দাবিতে সরব হয়েছে গভমেন্ট পেনশনার্স অ্যাসোসিয়েশন। আজ ওরিয়েন্ট চৌমুহনী সামনে জমায়েত হয়ে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা একটি স্মারকলিপি মুখ্যমন্ত্রীর উদ্দেশে পেশ করেছেন।

গভমেন্ট পেনশনার্স অ্যাসোসিয়েশন ত্রিপুরার এক সদস্য জানান, অবসরপ্রাপ্ত কর্মচারীদের দীর্ঘদিনের বিভিন্ন প্রাপ্য সুবিধা এখনও বাস্তবায়িত হয়নি। তাঁদের দাবিগুলো হল, ৭ম পে কমিশন কার্যকরি করা, ২২ শতাংশ মহার্ঘ ভাতা প্রদান, নূন্যতম ৯ হাজার টাকা পেনশন দেওয়া, স্বাস্থ্যসেবা সুবিধা এবং পেনশনভোগীদের চিকিৎসার জন্য বিশেষ ব্যবস্থা করা সহ আট দফা দাবি জানানো হয়েছে।

এ বিষয়ে, অবসরপ্রাপ্ত কর্মচারীদের পক্ষ থেকে জানানো হয় যে, যদি দ্রুত তাদের দাবিগুলি মেনে না নেওয়া হয়, তাহলে বৃহত্তর আন্দোলন এবং প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করা হবে। গভমেন্ট পেনশনার্স অ্যাসোসিয়েশন ত্রিপুরা-এর নেতারা আশা করছেন, মুখ্যমন্ত্রী স্মারকলিপিটি গুরুত্ব সহকারে দেখবেন এবং দ্রুত সময়ের মধ্যে তাদের দাবির বাস্তবায়ন ঘটবে।

Releated Posts

ভিলেজ কমিটি নির্বাচন ঘিরে ৭৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, জনবহুল এলাকায় যৌথ টহল

কাঁঠালিয়া, ২২ সেপ্টেম্বর:আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে ত্রিপুরায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে। অবাধ ও শান্তিপূর্ণভাবে…

ByByReshmi Debnath Sep 22, 2026

স্কিম চালু, মানুষ পাচ্ছেন পানীয় জল, অথচ দু’বছর ধরে বকেয়া বিল! পুজোর আগে টাকা না পেলে আত্মহত্যার হুঁশিয়ারি ঠিকাদারদের

চড়িলাম, ২২ সেপ্টেম্বর:জল জীবন মিশনের প্রকল্পের কাজ শেষ হয়েছে প্রায় দু’বছর আগে। সেই প্রকল্প চালু হয়ে ইতিমধ্যেই সাধারণ…

ByByReshmi Debnath Sep 22, 2026

চলতি মাসের মধ্যেই বনমালীপুরের জোড়া পুকুর ও মহিলা কলেজ সংলগ্ন জলাশয় পরিষ্কারের আশ্বাস মেয়রের

আগরতলা, ২২ সেপ্টেম্বর: আগরতলা পুর নিগমের অন্তর্গত বিভিন্ন জলাশয় পরিষ্কার-পরিচ্ছন্ন ও সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে…

ByByReshmi Debnath Sep 22, 2026

গ্রেটার তিপ্রাল্যান্ড’-এর দাবির সমর্থনে বিরজিত, মথার দিকে কি পা বাড়াচ্ছেন? উঠছে প্রশ্ন

কৈলাসহর, ২২ সেপ্টেম্বর: তিপ্রা মথার প্রতিষ্ঠাতা প্রদ্যুত কিশোর দেববর্মনের ‘গ্রেটার তিপ্রাল্যান্ড’-এর দাবির প্রতি প্রকাশ্য সমর্থন জানালেন কৈলাসহরের কংগ্রেস…

ByByReshmi Debnath Sep 22, 2026
Scroll to Top