News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সোনামুড়ায় নেশা কারবারে যুক্ত দুই যুবক গ্রেফতার
Image

সোনামুড়ায় নেশা কারবারে যুক্ত দুই যুবক গ্রেফতার

সোনামুড়া, ১০ নভেম্বর: নেশা কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সোনামুড়া থানার পুলিশ গতরাতে দুই যুবককে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত দুই অভিযুক্তের নাম সমীর মিয়া ও ইহীদ মিয়া। তারা দু’জনই সোনামুড়া থানার অন্তর্গত কমলনগর কৃষ্ণদোলা এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, এর আগে গত ১৫ সেপ্টেম্বর সোনামুড়া থানা ও ৮১ নং ব্যাটালিয়নের বিএসএফের যৌথ অভিযানে এক ড্রাগ পেডলার, মো. মুস্তাফাকে গ্রেফতার করা হয়েছিল। তার হেফাজত থেকে উদ্ধার হয়েছিল মোট ১০২ কেজি গাঁজা। বর্তমানে তিনি জেল হেফাজতে রয়েছেন।

তদন্তে জানা যায়, ওই মামলার সঙ্গেই যুক্ত থাকার অভিযোগে এবার সমীর মিয়া ও ইহীদ মিয়াকে আটক করা হয়েছে। পুলিশের ধারণা, এই চক্রের আরও কয়েকজন সদস্য এখনো এলাকায় সক্রিয় রয়েছে। তাই নেশা কারবার দমনে পরবর্তী পর্যায়ে আরও অভিযান চালানো হতে পারে বলে সূত্রে খবর।

Releated Posts

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে চাঞ্চল্য, তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: খোয়াই জেলার উত্তর রামচন্দ্রঘাটের লালটিলা এলাকায় একটি ওষুধের দোকানের বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির…

ByByReshmi Debnath Jul 26, 2026

প্রাক্তন ডিজিপি অনুরাগের মৃত্যুর ঘটনায় হাইকোর্টের তত্ত্বাবধানে বিচার বিভাগীয় তদন্তের দাবি কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: ত্রিপুরার প্রাক্তন পুলিশ মহানির্দেশক (ডিজিপি) অনুরাগের রহস্যজনক মৃত্যুর ঘটনায় হাইকোর্টের বর্তমান বিচারপতির তত্ত্বাবধানে…

ByByReshmi Debnath Jul 26, 2026

বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দির রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৬ জুলাই: বিশালগড় কেন্দ্রীয় জেলে এক বিচারাধীন বন্দির মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের…

ByByReshmi Debnath Jul 26, 2026

তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৬ জুলাই: গোমতী জেলার তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে জলে তলিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top