News Flash

  • Home
  • ত্রিপুরা
  • অক্টোবর মাসের বেতনের দাবিতে খোয়াই জেলা শিক্ষা আধিকারিকের কাছে ডেপুটেশন খোয়াই সমগ্র শিক্ষার শিক্ষক-শিক্ষিকাদের
Image

অক্টোবর মাসের বেতনের দাবিতে খোয়াই জেলা শিক্ষা আধিকারিকের কাছে ডেপুটেশন খোয়াই সমগ্র শিক্ষার শিক্ষক-শিক্ষিকাদের

আগরতলা, ১০ নভেম্বর: অক্টোবর মাসের বেতন এখনও পর্যন্ত পাননি খোয়াই জেলার সমগ্র শিক্ষার আওতাধীন শিক্ষক-শিক্ষিকারা। এর প্রতিবাদে সোমবার সমগ্র শিক্ষা খোয়াই জেলার কর্মচারীদের প্রতিনিধিদল খোয়াই জেলা শিক্ষা আধিকারিক স্বপন সরকারের কাছে ডেপুটেশন প্রদান করেন।
শিক্ষকরা জানিয়েছেন, রাজ্যের অন্যান্য জেলায় সমগ্র শিক্ষার শিক্ষক-শিক্ষিকাদের বেতন হয়ে গেলেও খোয়াই জেলার কর্মচারীরা এখনো বেতন পাননি। বেতন না পাওয়ায় চরম আর্থিক সমস্যার মুখে পড়েছেন। পরিবার চালানো থেকে শুরু করে দৈনন্দিন প্রয়োজনীয় খরচ মেটানো—সব ক্ষেত্রেই পড়ছে বাধা।

প্রতিনিধিদল জেলা শিক্ষা আধিকারিকের কাছে দ্রুত বেতন প্রদান এবং ভবিষ্যতে এই ধরনের বিলম্ব যাতে না ঘটে, তার জন্য পদক্ষেপ নেওয়ার দাবি জানায়।

জেলা শিক্ষা আধিকারিক স্বপন সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করার আশ্বাস দেন।

Releated Posts

চাকমাঘাটে বজ্রপাতে গুরুতর আহত ১৫ বছরের কিশোর, হাসপাতালে চিকিৎসাধীন

তেলিয়ামুড়া, ১০ সেপ্টেম্বর: তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট এলাকার তুই মধু গ্রামে বজ্রপাতে গুরুতর আহত হয়েছে ১৫ বছরের এক কিশোর।…

ByByReshmi Debnath Sep 10, 2026

এনডিএ নিয়ে আইপিএফটিতে অসন্তোষ, জোট ছাড়ার দাবি

আগরতলা, ১০ সেপ্টেম্বর: এনডিএ জোটের সঙ্গে সম্পর্ক নিয়ে আইপিএফটির অন্দরেই ফের অসন্তোষ প্রকাশ্যে এল। বিজেপির সঙ্গে জোট ছাড়ার আবেদন…

ByByReshmi Debnath Sep 10, 2026

বেআইনি পার্কিং অভিযানে মিলল চুরি যাওয়া দুই যান

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আগরতলা শহরে বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযানে উদ্ধার হল চুরি যাওয়া একটি পালসার বাইক…

ByByReshmi Debnath Sep 10, 2026

প্রাক্তন পুলিশকর্মীর বাড়িতে চুরির চেষ্টা ও হামলার অভিযোগ; আমতলীতে আটক অভিযুক্ত

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত আদর্শপাড়া এলাকায় চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, চুরি করতে গিয়ে…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top