News Flash

  • Home
  • মুখ্য খবর
  • দ্রুতগামী বাইক, গাড়ি ও ই – রিক্সার সংঘর্ষে আহত বাইক আরোহী
Image

দ্রুতগামী বাইক, গাড়ি ও ই – রিক্সার সংঘর্ষে আহত বাইক আরোহী

কৈলাশহর, ১০ নভেম্বর: কৈলাসহর পুর পরিষদের অন্তর্গত ১৪ নম্বর ওয়ার্ডের দুর্গাপুর এলাকায় সোমবার এক পথ দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হন এক বাইকচালক। স্থানীয় সূত্রে জানা গেছে, দ্রুতগতিতে আসা একটি মোটরবাইক প্রথমে একটি ই-রিক্সাকে এবং পরে একটি চারচাকা গাড়িকে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতায় বাইকচালক রাস্তায় ছিটকে পড়ে গুরুতর জখম হন।

ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহত ব্যক্তিকে উদ্ধার করে কৈলাশহর জেলা হাসপাতালে ভর্তি করেন। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত যানগুলি উদ্ধার করেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই রাস্তায় প্রায়ই দ্রুতগতির বাইক চলাচলের কারণে দুর্ঘটনা ঘটে, তাই ট্রাফিক নিয়ন্ত্রণে পুলিশের আরও নজরদারি প্রয়োজন।

Releated Posts

স্বশাসিত জেলা পরিষদ বামফ্রন্টের ধারাবাহিক লড়াইয়ের ফল: মানিক সরকার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: ত্রিপুরার উপজাতি অধ্যুষিত এলাকার স্বশাসিত জেলা পরিষদ গড়ে ওঠার পেছনে বামফ্রন্ট সরকারের ধারাবাহিক আন্দোলন ও লড়াইয়ের…

ByByReshmi Debnath Sep 10, 2026

ব্রিকস শীর্ষ সম্মেলনের জন্য পুরোপুরি প্রস্তুত ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর(আইএএনএস) : আগামী সপ্তাহান্তে নয়াদিল্লিতে দু’দিনের ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Sep 10, 2026

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে বড়সড় এগিয়ে মথা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ১১৪৮ আসনে

আগরতলা, ১০ সেপ্টেম্বর : আসন্ন ত্রিপুরা ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন ২০২৬-কে ঘিরে বড়সড় সাফল্যের দাবি করল তিপ্রা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top