News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সাপে কামড়ে আহত পততি রিয়াং-এর প্রাণরক্ষা, তেলিয়ামুড়া হাসপাতালে পর্যাপ্ত অ্যান্টিভেনম মজুত থাকায় বিপদমুক্ত
Image

সাপে কামড়ে আহত পততি রিয়াং-এর প্রাণরক্ষা, তেলিয়ামুড়া হাসপাতালে পর্যাপ্ত অ্যান্টিভেনম মজুত থাকায় বিপদমুক্ত

তেলিয়ামুড়া, ৯ নভেম্বর : মুঙ্গিয়াকামি ব্লকের ৪৩ মাইল এলাকার বাসিন্দা পততি রিয়াং-এর প্রাণরক্ষা সম্ভব হয়েছে সময়মতো চিকিৎসা পাওয়ায়। কয়েকদিন আগে বিষধর সাপের কামড়ে গুরুতরভাবে আহত হন তিনি। স্থানীয়রা দ্রুত তাঁকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসেন।

হাসপাতালে সৌভাগ্যবশত পর্যাপ্ত স্নেক অ্যান্টিভেনম ইনজেকশন মজুত ছিল, যা কয়েক মাস আগেও ছিল না। চিকিৎসকরা দ্রুত চিকিৎসা শুরু করেন এবং সময়মতো ইনজেকশন প্রয়োগ করায় পততি রিয়াং বিপদমুক্ত হন।

ঘটনার খবর পেয়ে হাসপাতালে পৌঁছান জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা। তিনি অসুস্থ পততি রিয়াং-এর শারীরিক অবস্থার খোঁজখবর নেন ও দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।

মন্ত্রী জানান, “সরকারি হাসপাতালগুলোতে যাতে সবসময় প্রয়োজনীয় ওষুধ ও ইনজেকশন মজুত থাকে, তা নিশ্চিত করতে স্বাস্থ্য দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে।”
এই ঘটনায় এলাকাবাসী তেলিয়ামুড়া হাসপাতালের চিকিৎসক ও কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

Releated Posts

স্বশাসিত জেলা পরিষদ বামফ্রন্টের ধারাবাহিক লড়াইয়ের ফল: মানিক সরকার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: ত্রিপুরার উপজাতি অধ্যুষিত এলাকার স্বশাসিত জেলা পরিষদ গড়ে ওঠার পেছনে বামফ্রন্ট সরকারের ধারাবাহিক আন্দোলন ও লড়াইয়ের…

ByByReshmi Debnath Sep 10, 2026

ব্রিকস শীর্ষ সম্মেলনের জন্য পুরোপুরি প্রস্তুত ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর(আইএএনএস) : আগামী সপ্তাহান্তে নয়াদিল্লিতে দু’দিনের ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Sep 10, 2026

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে বড়সড় এগিয়ে মথা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ১১৪৮ আসনে

আগরতলা, ১০ সেপ্টেম্বর : আসন্ন ত্রিপুরা ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন ২০২৬-কে ঘিরে বড়সড় সাফল্যের দাবি করল তিপ্রা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top