News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরা শুটিং এসোসিয়েশনের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত
Image

ত্রিপুরা শুটিং এসোসিয়েশনের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত

আগরতলা, ৯ নভেম্বর : ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশন অনুমোদিত ত্রিপুরা শুটিং অ্যাসোসিয়েশন-এর বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয় রাজধানীর এক বেসরকারি হোটেলে। সভায় উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি তথা বিধায়ক পল দাংশু, ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের সচিব সুজিত রায়, নর্থ ইস্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জন এফ. খারসিং সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা, খেলোয়াড়দের প্রশিক্ষণ ব্যবস্থার উন্নয়ন, এবং রাজ্যে শুটিং খেলাকে আরও প্রসারিত করার বিষয়ে বিস্তর আলোচনা হয়। সভাপতি পল দাংশু জানান, রাজ্যের প্রতিভাবান শুটারদের জাতীয় ও আন্তর্জাতিক স্তরে তুলে ধরার লক্ষ্যে সংগঠন কাজ করে চলেছে।

অন্যদিকে, ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের সচিব সুজিত রায় বলেন, খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে ইতিবাচক পথে এগিয়ে নিয়ে যাওয়াই তাদের মূল লক্ষ্য। সভায় অংশগ্রহণকারীরা সর্বসম্মতিক্রমে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও গ্রহণ করেন বলে জানা গেছে।

Releated Posts

নেতাজির নামেই হাসপাতাল, কলেজের সরকারি নাম আগরতলা সরকারি হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ : মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৫ জুলাই: হোমিওপ্যাথিক মেডিক্যাল প্রতিষ্ঠানের সরকারি নাম হবে আগরতলা সরকারি হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ এবং নেতাজি সুভাষচন্দ্র বসু…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

ঐতিহ্যবাহী খার্চি পূজা ও মেলায় সাংসদ রাজীব

আগরতলা, ২৫ জুলাই : ত্রিপুরার ঐতিহ্যবাহী খার্চি উৎসব উপলক্ষে আজ খয়েরপুরের চতুর্দশ দেবতা মন্দিরে সস্ত্রীক উপস্থিত হয়ে দেবতার…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

ঊনকোটির সংরক্ষণ ও পর্যটন পরিকাঠামো উন্নয়নে কেন্দ্রের বিশেষ উদ্যোগ, কেন্দ্রীয় মন্ত্রীকে ধন্যবাদ জানালেন সাংসদ বিপ্লব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুলাই: ত্রিপুরার ঐতিহাসিক শৈব তীর্থ ঊনকোটির সংরক্ষণ, রক্ষণাবেক্ষণ এবং পর্যটন পরিকাঠামোর উন্নয়নে কেন্দ্র সরকার…

ByByReshmi Debnath Jul 24, 2026

পশ্চিম মুহুরীপুরে একই পরিবারের তিনজনের মৃতদেহ উদ্ধার, রহস্য ঘিরে চাঞ্চল্য

শান্তিরবাজার, ২৪ জুলাই: দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজার মহকুমার অন্তর্গত পশ্চিম মুহুরীপুর এলাকায় একই বাড়ি থেকে এক দম্পতির রক্তাক্ত…

ByByReshmi Debnath Jul 24, 2026
Scroll to Top