News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বানরের তাণ্ডব! চড়িলাম ব্লকের কালীটিলায় দরিদ্র কৃষকের রান্নাঘর তছনছ, এলাকাজুড়ে আতঙ্ক
Image

বানরের তাণ্ডব! চড়িলাম ব্লকের কালীটিলায় দরিদ্র কৃষকের রান্নাঘর তছনছ, এলাকাজুড়ে আতঙ্ক

চড়িলাম, ৮ নভেম্বর: বানরের তাণ্ডবে বিপর্যস্ত চড়িলাম ব্লকের রামছড়া ভিলেজের কালীটিলা এলাকা। শনিবার সকালে প্রায় দেড়শ থেকে দুইশো বানরের একটি দল হঠাৎই এলাকায় ঢুকে একাধিক বাড়িতে হামলা চালায়। বিশেষ করে দরিদ্র কৃষক গৌতম ভৌমিক ও কাবেরী ভৌমিকের বাড়ির রান্নাঘর সম্পূর্ণ তছনছ করে দেয় বানরের দল, ভেঙে ফেলে হাঁড়ি, কড়াই, চুলা সবকিছুই একেবারে ধুলিস্যাৎ হয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকায় দীর্ঘদিন ধরেই বানরের উৎপাত চলছে। বানরের দল ফসল নষ্ট করার পাশাপাশি ঘরে ঢুকে ভাত, তরকারি, চাল, ডাল, সবজি, বিস্কুট, মুড়ি—যা পায় তাই নিয়ে যায়। তাড়াতে গেলে তারা সঙ্ঘবদ্ধভাবে মানুষের উপর হামলা চালায়, ফলে এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, আমরা এখন ভয়ে নিজের ঘরেও নিশ্চিন্তে থাকতে পারি না। বানরের দল দলে দলে এসে রান্না ঘর ভাঙচুর করছে, খাবার ছিনিয়ে নিচ্ছে। শিশু ও বৃদ্ধদের নিয়ে আমরা আতঙ্কে আছি।

এলাকাবাসী বন দপ্তরের কাছে জরুরি হস্তক্ষেপের দাবি জানিয়েছেন। তাঁরা বলেন, দ্রুত ব্যবস্থা না নিলে বানরের এই তাণ্ডবে এলাকার জীবনযাত্রা সম্পূর্ণ অচল হয়ে পড়বে। বন দপ্তরের কর্মকর্তারা ঘটনাটি সম্পর্কে অবহিত হয়েছেন এবং বানর তাড়ানোর জন্য বিশেষ দল পাঠানোর আশ্বাস দিয়েছেন বলে জানা গেছে।

Releated Posts

ঐতিহ্যবাহী খার্চি পূজা ও মেলায় সাংসদ রাজীব

আগরতলা, ২৫ জুলাই : ত্রিপুরার ঐতিহ্যবাহী খার্চি উৎসব উপলক্ষে আজ খয়েরপুরের চতুর্দশ দেবতা মন্দিরে সস্ত্রীক উপস্থিত হয়ে দেবতার…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

ঊনকোটির সংরক্ষণ ও পর্যটন পরিকাঠামো উন্নয়নে কেন্দ্রের বিশেষ উদ্যোগ, কেন্দ্রীয় মন্ত্রীকে ধন্যবাদ জানালেন সাংসদ বিপ্লব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুলাই: ত্রিপুরার ঐতিহাসিক শৈব তীর্থ ঊনকোটির সংরক্ষণ, রক্ষণাবেক্ষণ এবং পর্যটন পরিকাঠামোর উন্নয়নে কেন্দ্র সরকার…

ByByReshmi Debnath Jul 24, 2026

পশ্চিম মুহুরীপুরে একই পরিবারের তিনজনের মৃতদেহ উদ্ধার, রহস্য ঘিরে চাঞ্চল্য

শান্তিরবাজার, ২৪ জুলাই: দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজার মহকুমার অন্তর্গত পশ্চিম মুহুরীপুর এলাকায় একই বাড়ি থেকে এক দম্পতির রক্তাক্ত…

ByByReshmi Debnath Jul 24, 2026

রাজ্য পুলিশ মহানির্দেশকের অস্বাভাবিক মৃত্যু মামলার তদন্তে এসপি-র নেতৃত্বে বিশেষ তদন্তদল গঠিত

আগরতলা, ২৪ জুলাই: রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ ধ্যানকরের মৃত্যুর মামলার তদন্ত করবেন পশ্চিম জেলা পুলিশ সুপার নমিত পাঠক।…

ByByReshmi Debnath Jul 24, 2026
Scroll to Top