News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিপজ্জনক বাঁশের সাঁকোই স্কুলপথে ভরসা, উদাসীন প্রশাসন
Image

বিপজ্জনক বাঁশের সাঁকোই স্কুলপথে ভরসা, উদাসীন প্রশাসন

আগরতলা, ৮ নভেম্বর : বিপজ্জনক বাঁশের সাঁকো দিয়েই প্রতিদিন স্কুলপথে যাতায়াত করছপ চড়িলাম রঙমালা ভিলেজের শরৎ চৌধুরী পাড়ার পড়ুয়ারা। প্রশাসনের উদাসীনতায় বেকায়দায় পড়েছে বাসিন্দারা। তাদের একটাই দাবি দ্রুত নিরাপদ সেতু নির্মাণ করা হোক।

জানা গিয়েছে, আগস্ট মাসে বন্যার কারণে চড়িলাম রঙমালা ভিলেজের যাত্রায়াতের ব্রীজটি ভেঙে যায়। যার ফলে পরবর্তী সময়ে প্রশাসনের তরফ থেকে পুনরায় ব্রীজ নির্মাণ শুরু হয়েছিল। কিন্তু নির্মাণ কাজ সম্পূর্ণ না করেই ঠিকেদার ও শ্রমিকরা কাজ আসছে না। ওই ব্রিজটি গ্রামের একমাত্র যোগাযোগ মাধ্যম হিসেবে ছিল। তাই দীর্ঘদিন ধটে গ্রামবাসীরা একটি বাঁশের সাঁকো নির্মাণ করে যাতায়াত করছেন। কিন্তু দিন দিন ওই বাঁশের সাঁকোটি আরও নড়বড়ে হয়ে পড়ছে। সেই বিপজ্জনক সাঁকো পেরিয়ে প্রতিদিন স্কুলে যেতে হচ্ছে গ্রামের শিশুদের।

গ্রামবাসীদের অভিযোগ, একাধিকবার স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের কাছে ব্রীজের নির্মাণ কাজ সম্পূর্ণ করার আবেদন জানানো হলেও কোনো সাড়া মেলেনি। ফলে নিত্যদিন আশঙ্কায় দিন কাটছে পাড়ার মানুষদের। শিশুদের পড়াশোনা বন্ধ হওয়ার উপক্রম হলেও, বিকল্প রাস্তা না থাকায় অন্য উপায়ও নেই।

প্রশাসনের উদাসীনতায় বেকায়দায় পড়েছে শরৎ চৌধুরী পাড়ার বাসিন্দারা। তাদের একটাই দাবি দ্রুত নিরাপদ সেতু নির্মাণ করা হোক, যাতে শিশুরা ভয় ছাড়াই স্কুলে যেতে পারে।

Releated Posts

ত্রিপুরায় বিদ্যুৎ চুরির বিরুদ্ধে কঠোর অবস্থান, কোনো ছাড় নয়: বিদ্যুৎমন্ত্রী

আগরতলা, ৯ জুন: বিদ্যুৎ চুরি করা ব্যক্তি বা আইনভঙ্গকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। এ ধরনের অপরাধ কোনোভাবেই…

ByByReshmi Debnath Jun 9, 2026

গ্রামোন্নয়নে কেন্দ্রের বিশেষ নজর, ত্রিপুরার জন্য ১,০৪১ কোটি টাকা বরাদ্দ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন: গ্রামীণ কর্মসংস্থান, অবকাঠামো উন্নয়ন এবং জীবিকা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্র সরকারের ঘোষিত নতুন ‘বিকশিত…

ByByReshmi Debnath Jun 9, 2026

টিএমসির অন্দরে অশান্তির আবহে সোনিয়া-রাহুলের সঙ্গে বৈঠকে মমতা

নয়াদিল্লি, ৯ জুন : দেশের বিরোধী রাজনীতিতে তাৎপর্যপূর্ণ এক ঘটনায় মঙ্গলবার তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস সংসদীয়…

ByByReshmi Debnath Jun 9, 2026

প্রবল বৃষ্টিতে ভেঙে পড়ল ১১ কেভি টাওয়ারের গার্ড ওয়াল, অল্পেতে রক্ষা গোটা পরিবার

আগরতলা, ৯ জুন : উত্তর ত্রিপুরা জেলার পূর্ব চুড়াইবাড়ি গ্রামের একটি পরিবার মঙ্গলবার সকালে বড় ধরনের দুর্ঘটনার হাত…

ByByTaniya Chakraborty Jun 9, 2026
Scroll to Top