News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রাজনীতির ঊর্ধ্বে ত্রিপুরার জনগণের উন্নয়নে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে: প্রদ্যোত
Image

রাজনীতির ঊর্ধ্বে ত্রিপুরার জনগণের উন্নয়নে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে: প্রদ্যোত

আগরতলা, ৭ নভেম্বরঃ রাজনীতির ঊর্ধ্বে ত্রিপুরার জনগণের উন্নয়নে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা শেষে একথা জানিয়েছেন তিপ্রা মথা সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মন।

বৈঠক শেষে তিনি বলেন, রাজ্যের সামগ্রিক উন্নয়ন ও স্থিতিশীলতা নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। এদিনের আলোচনা ইতিবাচক ছিল বলেই জানিয়েছেন মথা সুপ্রিমো।

বৈঠক শেষে প্রদ্যোত কিশোর দেববর্মন সাংবাদিকদের বলেন, “আজকের বৈঠক ফলপ্রসূ হয়েছে। আমি আমার মতামত পেশ করেছি, তিনিও তাঁর দৃষ্টিভঙ্গি জানিয়েছেন। আমরা দু’জনেই ত্রিপুরার সামগ্রিক উন্নয়ন ও মানুষের কল্যাণের জন্য গঠনমূলকভাবে এগিয়ে যেতে চাই।”

তিনি আরও জানান, “আমরা সামনে এগোতে চাই, পিছনে নয়। বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে, যা ত্রিপুরার ভবিষ্যতের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ।”

তিনি আরো জানান, এই বৈঠকে কোনোভাবেই নির্বাচনী বিষয় নিয়ে আলোচনা হয়নি। তাঁর কথায়, “আমরা নির্বাচনের কথা বলিনি। আলোচনা ছিল সম্পূর্ণ ইতিবাচক। আমরা একটি স্থায়ী সমাধান চাই। তিপ্রাসা চুক্তি প্রক্রিয়া নিয়ে কথাবার্তা এখনো চলমান।”

যদিও এদিন বৈঠকের আগে প্রদ্যোত কিশোর দেববর্মন বলেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর আলোচনার মূল উদ্দেশ্য হবে ত্রিপুরার মানুষের কল্যাণ ও জাতি – জনজাতি সম্প্রদায়ের মধ্যে ঐক্য বজায় রাখা। তাঁর কথায়, “সবকিছু রাজনীতির প্রসঙ্গ নয়। আমরা চাই রাজ্যের মানুষ ও রাজ্যের উন্নয়নের জন্য একসাথে কাজ করতে।”

উল্লেখ্য, সম্প্রতি দিল্লিতে উত্তর-পূর্বাঞ্চলের চার রাজ্যের শীর্ষ নেতৃত্বদের নতুন রাজনৈতিক মঞ্চ ‘ওয়ান নর্থ ইস্ট’ গঠনের ঘোষণা দেওয়ার পর এই প্রথম মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন প্রদ্যোত। এটি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক মহল।

Releated Posts

(Update)সরব প্রচারের শেষ লগ্নে বিজেপি ও মথার সংঘর্ষে উত্তপ্ত টাকারজলা

আগরতলা, ১০ এপ্রিল: বিজেপি প্রার্থী নির্মল দেববর্মার বাড়িতে হামলার ঘটনাকে কেন্দ্র করে সিপাহিজলা জেলার টাকারজলা থানার অন্তর্গত গারো…

ByByReshmi Debnath Apr 10, 2026

(updated) জনজাতিদের উন্নয়নের বরাদ্দ লুট করেছে তিপ্রা মথা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১০ এপ্রিল: মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ বলেছেন যে আঞ্চলিক দলগুলি প্রকৃত উন্নয়ন করতে পারবে না,…

ByByReshmi Debnath Apr 10, 2026

মন্ত্রী সান্তনা চাকমার বিরুদ্ধে আইনি ব্যবস্থার দাবিতে ডেপুটেশন, ক্ষোভে ফুঁসছে অটো শ্রমিকরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ এপ্রিল: মন্ত্রী সান্তনা চাকমার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবিতে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান…

ByByReshmi Debnath Apr 10, 2026

কদমতলায় অবৈধ অনুপ্রবেশ, বাংলাদেশি যুবক গ্রেপ্তার—জেলা আদালতে প্রেরণ

নিজস্ব প্রতিনিধি, কদমতলা, ১০ এপ্রিল: ত্রিপুরার উত্তর জেলার কদমতলা থানার অন্তর্গত ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে এক…

ByByReshmi Debnath Apr 10, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top