News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ডাইনি অপবাদে খুন, অবশেষে পুলিশের জালে মূল পান্ডা প্রফুল্ল দেববর্মা
Image

ডাইনি অপবাদে খুন, অবশেষে পুলিশের জালে মূল পান্ডা প্রফুল্ল দেববর্মা

আগরতলা, ৬ নভেম্বর : ডাইনি অপবাদে মহিলাকে খুনের ঘটনার মূল পান্ডা প্রফুল্ল দেববর্মাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে সিধাই থানার পুলিশ। এই নৃশংস ঘটনাটি ঘটেছিল গত ২৬ অক্টোবর, সিধাই থানাধীন অভিচরণ মনচরণ কোবরা পাড়ায়। ওইদিন গ্রামবাসীর একাংশ নন্দ রাণী দেববর্মা নামে এক মহিলাকে ডাইনি বলে সন্দেহ করে পিটিয়ে হত্যা করে বলে অভিযোগ ওঠে।

ঘটনার পর স্থানীয় কিছু অতিউৎসাহী গ্রামবাসী মৃতদেহ তড়িঘড়ি দাফন করে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করে। কিন্তু মৃতার ছোট বোন সত্য উদঘাটনের লক্ষ্যে থানায় খুনের মামলা দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে এবং ২৮ অক্টোবর মৃতদেহ মাটির নিচ থেকে উত্তোলন করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। পরবর্তীতে মৃতদেহ পুনরায় দাফন করা হয়।

এই খুনের ঘটনায় মোট ৯ জনের বিরুদ্ধে মামলা রুজু হয়েছিল। তার মধ্যে পুলিশ এখন পর্যন্ত ৪ জনকে গ্রেফতার করেছে, যার মধ্যে মূল অভিযুক্ত প্রফুল্ল দেববর্মার গ্রেফতারই সবচেয়ে তাৎপর্যপূর্ণ বলে জানিয়েছেন পুলিশ কর্তৃপক্ষ।

সিধাই থানার ওসি অজিত কান্তি চাকমা সংবাদ মাধ্যমকে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গিয়েছে এবং বাকি অভিযুক্তদের ধরতে তল্লাশি চলছে। এদিকে, গোটা এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Releated Posts

বিশ্বকর্মা পূজার চাঁদা নিয়ে হাফলংয়ে উত্তেজনা, চালককে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

ধর্মনগর, ৮ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজার চাঁদা দেওয়াকে কেন্দ্র করে হাফলং বাজার সংলগ্ন এলাকায় এক কন্টেনার গাড়ির চালককে মারধর…

ByByReshmi Debnath Sep 8, 2026

ভিলেজ কমিটি নির্বাচনের আগে হেজামারায় আইপিএফটি নেতার উপর হামলার অভিযোগ, তিপ্রা মথার বিরুদ্ধে অভিযোগ

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে খোয়াইয়ে এনডিএ শরিকদের মধ্যে ফের উত্তেজনার অভিযোগ উঠল। মঙ্গলবার হেজামারা…

ByByReshmi Debnath Sep 8, 2026

ভিলেজ কমিটি নির্বাচন ঘিরে সিপিআইএমের বিস্ফোরক অভিযোগ, মনোনয়ন জমায় বাধার দাবি

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে কেন্দ্র করে খোয়াই মহকুমায় রাজনৈতিক উত্তেজনার অভিযোগ সামনে আনল সিপিআইএম। পদ্মবিল ও…

ByByReshmi Debnath Sep 8, 2026

প্রধানমন্ত্রীর দেখানো পথে ত্রিপুরাকেও ডিজিট্যাল ত্রিপুরা তৈরী করার কাজ চলছে: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ সেপ্টেম্বর:ডিজিট্যাল পদ্ধতিতে রাজ্যবাসীর কাছে স্বচ্ছ এবং দ্রুত বিভিন্ন সরকারি পরিষেবা পৌঁছে দিতে রাজ্য সরকার…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top