News Flash

  • Home
  • মুখ্য খবর
  • অক্টোবর মাসে বৃষ্টিপাতের পরিমাণ স্বাভাবিক ছিল, আবহাওয়া দফতর
Image

অক্টোবর মাসে বৃষ্টিপাতের পরিমাণ স্বাভাবিক ছিল, আবহাওয়া দফতর

আগরতলা, ৬ নভেম্বর: চলতি বছরের অক্টোবর মাসে বৃষ্টিপাত স্বাভাবিক ছিল। ওই মাসে রাজ্যে মোট ১৫১.৪ মি.মি. বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা স্বাভাবিক গড় ১৫৯.২ মি.মি.-এর তুলনায় প্রায় ৫ শতাংশ কম। আজ আবহাওয়া দফতর থেকে এই তথ্য পাওয়া গিয়েছে।

মৌসম বিভাগ জানিয়েছে, চলতি বছর অক্টোবর মাসে সর্বাধিক বৃষ্টিপাত হয়েছে দক্ষিণ ত্রিপুরা জেলার বগাফায়। ওই মাসে ২৪ ঘন্টায় বগাফাতে সর্বাধিক বৃষ্টিপাত হয়েছে। বগাফাতে মোট ১৭৬.৪ মি.মি এমএম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

মৌসম বিভাগ আরও জানিয়েছে, তাপমাত্রার দিক থেকে, ২২ ও ২৩ অক্টোবর আগরতলা বিমানবন্দরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৪.৮ ডিগ্রি সেলসিয়াস। মাসের গড় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১.৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। অন্যদিকে ১৩ অক্টোবর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৩.০ ডিগ্রি সেলসিয়াস এবং গড় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৮ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে ১.৮ ডিগ্রি সেলসিয়াস
বেশি।

Releated Posts

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা ধর্মেন্দ্র প্রধানের

নয়াদিল্লি, ২৫ জুলাই : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ধর্মেন্দ্র প্রধান। তিনি জানিয়েছেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ সুরক্ষিত রাখা…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

নেতাজির নামেই হাসপাতাল, কলেজের সরকারি নাম আগরতলা সরকারি হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ : মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৫ জুলাই: হোমিওপ্যাথিক মেডিক্যাল প্রতিষ্ঠানের সরকারি নাম হবে আগরতলা সরকারি হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ এবং নেতাজি সুভাষচন্দ্র বসু…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

ঐতিহ্যবাহী খার্চি পূজা ও মেলায় সাংসদ রাজীব

আগরতলা, ২৫ জুলাই : ত্রিপুরার ঐতিহ্যবাহী খার্চি উৎসব উপলক্ষে আজ খয়েরপুরের চতুর্দশ দেবতা মন্দিরে সস্ত্রীক উপস্থিত হয়ে দেবতার…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

ঊনকোটির সংরক্ষণ ও পর্যটন পরিকাঠামো উন্নয়নে কেন্দ্রের বিশেষ উদ্যোগ, কেন্দ্রীয় মন্ত্রীকে ধন্যবাদ জানালেন সাংসদ বিপ্লব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুলাই: ত্রিপুরার ঐতিহাসিক শৈব তীর্থ ঊনকোটির সংরক্ষণ, রক্ষণাবেক্ষণ এবং পর্যটন পরিকাঠামোর উন্নয়নে কেন্দ্র সরকার…

ByByReshmi Debnath Jul 24, 2026
Scroll to Top