News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ধর্মনগরে শ্রমিক গোষ্ঠীদ্বন্দ্বে প্রশাসনের কড়া পদক্ষেপ, অনির্দিষ্টকালের জন্য তালাবন্ধ ভারতীয় মজদুর সংঘের অফিস
Image

ধর্মনগরে শ্রমিক গোষ্ঠীদ্বন্দ্বে প্রশাসনের কড়া পদক্ষেপ, অনির্দিষ্টকালের জন্য তালাবন্ধ ভারতীয় মজদুর সংঘের অফিস

ধর্মনগর, ৫ নভেম্বর: শ্রমিক সংগঠনের গোষ্ঠীদ্বন্দ্বে অশান্তি রুখতে দৃঢ় পদক্ষেপ নিল উত্তর ত্রিপুরা জেলা প্রশাসন। বুধবার দুপুরে প্রশাসনের নির্দেশে ভারতীয় মজদুর সংঘের (বিএমএস) উত্তর জেলা কার্যালয়ে অনির্দিষ্টকালের জন্য তালা ঝুলিয়ে দেওয়া হয়। আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই সিদ্ধান্তের কথা জানান অতিরিক্ত মহকুমা শাসক (এডিএম) ডেভিড হালাম। এছাড়াও উপস্থিত ছিলেন মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার, পুলিশ ও টিএসআর বাহিনীর সদস্যরা।

তিনি জানান, সাম্প্রতিক কিছু উত্তেজনাপূর্ণ ঘটনার প্রেক্ষিতে প্রশাসন আইন-শৃঙ্খলা রক্ষার স্বার্থে এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। আপাতত অফিসটি প্রশাসনের তত্ত্বাবধানে থাকবে এবং পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি জানান।

শ্রমিক সংগঠনের দুই গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে চলা মতবিরোধ সম্প্রতি শহরজুড়ে একাধিকবার অশান্তির সৃষ্টি করেছিল। প্রশাসনের এই সিদ্ধান্তের ফলে পরিস্থিতি কিছুটা হলেও স্বাভাবিক হবে বলে আশাবাদী শহরবাসী।

Releated Posts

ত্রিপুরায় বিদ্যুৎ চুরির বিরুদ্ধে কঠোর অবস্থান, কোনো ছাড় নয়: বিদ্যুৎমন্ত্রী

আগরতলা, ৯ জুন: বিদ্যুৎ চুরি করা ব্যক্তি বা আইনভঙ্গকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। এ ধরনের অপরাধ কোনোভাবেই…

ByByReshmi Debnath Jun 9, 2026

গ্রামোন্নয়নে কেন্দ্রের বিশেষ নজর, ত্রিপুরার জন্য ১,০৪১ কোটি টাকা বরাদ্দ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন: গ্রামীণ কর্মসংস্থান, অবকাঠামো উন্নয়ন এবং জীবিকা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্র সরকারের ঘোষিত নতুন ‘বিকশিত…

ByByReshmi Debnath Jun 9, 2026

টিএমসির অন্দরে অশান্তির আবহে সোনিয়া-রাহুলের সঙ্গে বৈঠকে মমতা

নয়াদিল্লি, ৯ জুন : দেশের বিরোধী রাজনীতিতে তাৎপর্যপূর্ণ এক ঘটনায় মঙ্গলবার তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস সংসদীয়…

ByByReshmi Debnath Jun 9, 2026

প্রবল বৃষ্টিতে ভেঙে পড়ল ১১ কেভি টাওয়ারের গার্ড ওয়াল, অল্পেতে রক্ষা গোটা পরিবার

আগরতলা, ৯ জুন : উত্তর ত্রিপুরা জেলার পূর্ব চুড়াইবাড়ি গ্রামের একটি পরিবার মঙ্গলবার সকালে বড় ধরনের দুর্ঘটনার হাত…

ByByTaniya Chakraborty Jun 9, 2026
Scroll to Top