News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বন্দে মাতরম-এর সার্ধশতবর্ষ উপলক্ষে ৭ নভেম্বর প্রদেশ বিজেপির কর্মসূচি
Image

বন্দে মাতরম-এর সার্ধশতবর্ষ উপলক্ষে ৭ নভেম্বর প্রদেশ বিজেপির কর্মসূচি

আগরতলা, ৫ নভেম্বর : আগামী ৭ নভেম্বর রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক প্রথম গাওয়া জাতীয় সঙ্গীত ‘বন্দে মাতরম’-এর ১৫০ বছর পূর্তি উপলক্ষে প্রদেশ বিজেপির তরফ থেকে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। আজ সাংবাদিক সম্মেলনে এমনটাই জানিয়েছেন প্রদেশ বিজেপি সহ সভানেত্রী পাপিয়া দত্ত।

এদিনের সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, বন্দেমাতরম ব্রিটিশ শাসনের হাত থেকে ভারতের স্বাধীনতা সংগ্রামের জাতীয় ধ্বনিতে পরিণত হয়। প্রথমে কলকাতা মহানগরীতে প্রধান প্রধান রাজনৈতিক সমাবেশে “বন্দেমাতরম” ধ্বনি দেওয়া শুরু হয়েছিল। ১৮৯৬ সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনে সর্বপ্রথম রাজনৈতিক প্রেক্ষাপটে গাওয়া হয় বন্দে মাতরম গানটি। ওই অধিবেশনে গানটি পরিবেশন করেছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। তারপর ১৯৫০ সালে বন্দে মাতরম্ গানটিকে ভারতীয় প্রজাতন্ত্রের জাতীয় স্তোত্রের মর্যাদা দেওয়া হয়।

এদিন তিনি আরও বলেন, ১৯০৯ সালে শ্রীঅরবিন্দ বন্দে মাতরম্ গানটির ইংরেজি অনুবাদ করেন। ইংরেজি ভাষায় এই অনুবাদটি বহুল প্রচলিত। রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক প্রথম গাওয়া জাতীয় সঙ্গীত ‘বন্দে মাতরম’-এর ১৫০ বছর পূর্তি উপলক্ষে কেন্দ্র সরকারের তরফ থেকে দেশজুড়ে নানা অনুষ্ঠানের আয়োজন করা হবে। আগামী ৭ নভেম্বর উজ্জয়ন্ত প্রসাদের সামনে প্রদেশ বিজেপির তরফ থেকে বন্দে মাতরম-এর সার্ধশতবর্ষ উপলক্ষে এক অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে।

Releated Posts

নির্বাচনী ময়দানে মনোনয়নের ঢল, জমা পড়ল ১০,৯৫৮ মনোনয়নপত্র, চূড়ান্ত প্রার্থী ১০৯৩৬

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন নির্বাচনকে ঘিরে ত্রিপুরায় রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার…

ByByReshmi Debnath Sep 8, 2026

আগামী ৩-৪ বছরের মধ্যে বিদ্যালয় ছুটের হার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে ত্রিপুরা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন, সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে মৌলিক সাক্ষরতা শক্তিশালী করার…

ByByReshmi Debnath Sep 8, 2026

রাজ্যের প্রতিটি জেলা হাসপাতালে সান্ধ্যকালীন বহির্বিভাগে চিকিৎসা পরিষেবা চালু

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে উন্নত স্বাস্থ্য…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

সরকারের পারফরম্যান্স মাইনাস জিরো, বিজেপিকে কড়া আক্রমণ মানিক সরকারের

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্য সরকারের পারফরম্যান্সকে ‘মাইনাস জিরো’ বলে কটাক্ষ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম নেতা মানিক সরকার।…

ByByTaniya Chakraborty Sep 8, 2026
Scroll to Top